বিনোদন

পপির ‘রাজপথ’

পপির ‘রাজপথ’

সাদিকা পারভিন পপি

‘অনেকদিন পর নিজেকে মেলে ধরার মত একটি চরিত্র পেয়েছি। তাই গল্প আর চরিত্র শোনার পর না বলতে পারিনি।’ নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর চ্যানেল আই অনলাইনকে বললেন পপি। ‘রাজপথ’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রনায়িকা। ছবিটি পরিচালনা করবেন জাভেদ জাহিদ। ছবিতে তপপির বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান।

পপি বলেন, ‘রাজনৈতিক গল্প। এখানে আমি একজন পুলিশ অফিসার। রাজনৈতিক গণ্ডগোল দমন করতে আমাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। এ সময় নেতাদের নানা হুমকি আর বাঁধা আসে। কিন্তু আমি আমার কাজ ঠিক ঠিক করে যাই।’

পপি অভিনীত ‘পৌষ মাসের পিরিতি’ ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি। পরিচালক নার্গিস আক্তার। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস। ছবিটির শুটিং হয়েছিল চার বছর আগে। মুক্তির অপেক্ষায় আছে শাহ আলম মন্ডল পরিচালিত ‘সোনাবন্ধু’। এই ছবিতে পপি ছাড়া আরও অভিনয় করেন ডি এ তায়েব ও পরীমনি। এই ছবিরও শুটিং হয়েছে দুই  বছর আগে। এর মধ্যে তিনি আর নতুন কোনো ছবিতে কাজ করেননি।

পপি বলেন, ‘ছবির গল্প ও অন্যান্য বিষয়ে আমি রীতিমত হতাশ ছিলাম। তাই ছবিতে নিয়মিত হইনি। যদিও প্রস্তাব ছিল অনেক। এখন আমার পছন্দের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি।’

ছবি : সংগৃহীত

বিষয়:সাদিকা পারভিন পপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…