চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে পুলিশ ও সাংবাদিকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। পিলারের উপর স্প্যান স্থাপনের মাধ্যমে নানা প্রতিকূলতা এখন কাটিয়ে উঠানো সম্ভব হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়ের। ধাপে ধাপে বাকি স্প্যানগুলো বসতে শুরু করবে।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি শরিয়তপুরের জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-৩ এলাকায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় মন্ত্রী ১০টার দিকে সুপার স্ট্রাকচার পিলারের উপর স্থাপনের মাধ্যমে দৃশ্যমান পদ্মা সেতুর অবকাঠামো ঘুরে দেখেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংক যখন মুখ ফিরিয়ে নিয়েছিল পদ্মা সেতুর আকাশে তখন কালো মেঘ জমে অনিশ্চতায় রুপ নেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একক নেতৃত্বে মশাল হাতে নেন, পদ্মা সেতুর কাজকে এগিয়ে নিয়ে গেছেন। নেত্রী দেশে আসার পর দৃশ্যমান পদ্মার আনুষ্ঠানিকতা শুরু হবে। দুই পাড়ের লোকজন, জনপ্রতিনিধি, নেতা কর্মী এবং কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকতা করা হবে। বর্তমানে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৪৭.৫ শতাংশ। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে পদ্মা সেতু প্রকল্পের কাজ।

সেতু মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মেজর জেনারেল মাসুদ সাইদ, প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ পদ্মা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরপদ্মা সেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায়ের সুর

পরবর্তী

বলিউড অভিনেতা টম আল্টার আর নেই

পরবর্তী
টম আটলার

বলিউড অভিনেতা টম আল্টার আর নেই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবার অক্সফোর্ড থেকে সরানো হলো সু চি’র প্রতিকৃতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT