রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মানদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কিশোর দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড়কুঠি এলাকায় সারিফ এর ছেলে নিরব (১৪) এবং শাহিদ এর ছেলে শাহিল (১৭)।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাজশাহী নগরীর বড় কুঠির কাছে নদীতে গোসল করতে নামে ৮ থেকে ১০ জন বন্ধু। এদের মধ্যে প্রথমে সাজেদ নামে এক কিশোর পানিতে তলিয়ে যেতে থাকে। সাজেদকে বাঁচাতে নিরব ও শাহিল নামে দুই কিশোর পানিতে নামে। তারা সাজিদকে উদ্ধার করতে পারলেও দুজনই পানিতে ডুবে মারা যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।







