চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

আবু সালে মো. ফাত্তাহ: রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমন।

ভোর থেকে তাদের উদ্ধারে তৎপর রয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। সূচনা ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন। তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ রিমনের বাড়ী বাড়ি নওগাঁয়।

অন্যদিকে রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নৌকার দুই মালিক ও মাঝিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌপুলিশ।

লাইফ জ্যাকেট বাধ্যতামূলকভাবে না পরিয়ে অবহেলার সাথে নৌকা চালানোয় রাজশাহী নৌপুলিশ ফাঁড়ির পক্ষ থেকে একজন কনস্টেবল বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন: নৌকার মালিক ইসা, মিলন ও নৌকার মাঝি সুমন।

শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহীর দামকুড়া থানায় মামলাটি দায়ের করা হয়।

রাজশাহী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদি মাসুদ বলেন: পদ্মায় নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও শুক্রবার তারা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়েই নৌকা উঠান। অবহেলিত কাজের মাধ্যমে নৌকাডুবির ঘটনা ঘটায় মালিক ও মাঝির নামে মামলাটি দায়ের করা হয়েছে।

Reneta

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ১১ জন উদ্ধার হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ২ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজনৌকা ডুবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের একটি ভ্যাকসিন ট্রায়ালের সাফল্য দাবি

পরবর্তী

বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ইন্দো-বাংলা মিডিয়া নেটওয়ার্কের স্মরণাঞ্জলি

পরবর্তী

বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ইন্দো-বাংলা মিডিয়া নেটওয়ার্কের স্মরণাঞ্জলি

গাভাস্কার-আনুশকা বিতর্ক: পক্ষ নিলেন, খোঁচাও দিলেন কঙ্গনা

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT