চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ন ২০, জুলাই ২০১৯
জনপদ, মানিকগঞ্জ
A A

পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে গত কয়েক দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মারাত্মকভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

এছাড়াও ফেরি সঙ্কটের কারণে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

এর ফলে ফেরি পার হতে আসা পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে দুই থেকে তিন দিন। বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় আড়াই শত পণ্যবাহী ট্রাক ও অর্ধশতাধিত যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও তীব্র স্রোত ফেরিগুলোকে মূল চ্যানেল থেকে দুই থেকে তিন কিলোমিটার ভাটিতে নিয়ে যাচ্ছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে বর্তমানে দ্বিগুণ সময় লাগছে। এতে করে ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। কয়েকটি ফেরি পুরনো হওয়ায় মাঝে মধ্যেই বিকল হয়ে পড়ছে।

ছোট বড় ১৫টি ফেরির মধ্যে ১১টি ফেরি দিয়ে যান পারাপার করা হচ্ছে এই নৌরুটে। দুর্ভোগ ও গুরুত্বের ভিত্তিতে যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে আগে পার করা হলেও সেসব বাসগুলোকেও অপেক্ষা করতে হচ্ছে র্দীঘসময়।

Jui  Banner Campaign
ট্যাগ: তীব্র স্রোতনৌরুটপাটুরিয়া-দৌলতদিয়াফেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: 'গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিতে নারীদের আরো অংশগ্রহণ বাড়ানো দরকার: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT