চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাসেতু উদ্বোধনের দিনই রেল চলাচল করবে: রেলমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
বাংলাদেশ
A A

পদ্মাসেতু উদ্বোধনের দিনই সেতুর ওপর দিয়ে রেল যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ লক্ষ্যে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

রোববার রেলভবনে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ঋণচুক্তি সই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

গত মাসের ২৭ তারিখ এ প্রকল্পের নির্মাণ কাজের জন্য এক্সিম ব্যাংক অব চায়নার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ২ হাজার ৬৬৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারের (২১ হাজার ৩৬ কোটি টাকা) ঋণচুক্তি বেইজিংয়ে স্বাক্ষর হয়।

বাংলাদেশের রেল ইতিহাসে সবচেয়ে বড় এ প্রকল্পের সারসংক্ষেপে দ্রুত সময়ের মধ্যে প্রধামন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন: প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, সেদিনই এ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। পুরো প্রকল্পের কাজ শেষ হবে চার বছরের মধ্যে।

‘‘তবে ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত অংশের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। যাতে উদ্বোধনের সঙ্গে সঙ্গেই যেনো রেল চলাচল শুরু করা যায়।’’

লিখিত বক্তব্যে বলা হয়, এ প্রকল্পের নির্মাণ কাজের জন্য ২০১৬ সালের ৮ আগস্টে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সঙ্গে ২৭ হাজার ৬৫২ কোটি টাকার কমার্শিয়াল চুক্তিপত্র সই হয়। প্রকল্পের আওতায় মোট ২১৫ দশমিক ২২ কিমি রেললাইন নির্মাণ করা হবে যার মধ্যে ২৩ কিমি উড়াল (এলিভেটেট) রেলপথ। এ সেকশনে ১৪টি নতুন রেলওয়ে স্টেশন নির্মাণ এবং বিদ্যমান ৬টি স্টেশন নবায়ন করা হবে। এ ছাড়া এ সেকশনে নতুন ট্রেন পরিচালনার জন্য ১০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ করা হবে।

Reneta

এ প্রকল্পের উপকারিতা তুলে ধরে বলা হয়, প্রকল্পটির আওতায় ঢাকা-পদ্মাসেতু-যশোর করিডোর নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। মুন্সিগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, নড়াইল- এ চারটি জেলা রেলওয়ে সংযোগের সঙ্গে যুক্ত হবে।

‘পদ্মা রেল লিংক চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব কমে হবে ১৮৬ কিমি, খুলনার দূরত্ব কমে যাবে ২১৩ কিমি। বর্তমানে ট্রেনে করে ঢাকা থেকে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা। কিন্তু এ প্রকল্প বাস্তবায়ন হলে লাগবে সর্বোচ্চ ৪ ঘণ্টা।’

দেশীয় উৎপাদন (জিডিপি) ১ শতাংশ বাড়বে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন: ঢাকা থেকে এ করিডোর দিয়ে খুলনা হয়ে মংলা পোর্ট পর্যন্ত সরাসরি ট্রেন সার্ভিস চালু হবে। চালু হবে ঢাকা থেকে গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগ।

এছাড়া ভবিষ্যতে এ রেললাইনের সঙ্গে বরিশাল ও পায়রা সমুদ্র বন্দরকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‍এ করিডোরটি ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিআরটিসি এবং বুয়েটের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী গত বছরের ৫ জানুয়ারি থেকে এ প্রকল্প বাস্তবায়নে সুপারভিশন পরামর্শক হিসেবে সেবা দিচ্ছে।

ভূমি অধিগ্রহন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে উল্লেখ করে বলা হয়, ইতোমধ্যে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলার ৫৮৩ একর ভূমি অধিগ্রহন শেষ হয়েছে। ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ ও যশোর জেলার অবশিষ্ট ১২৩০ একর ভূমি অধিগ্রহন কার্যক্রম চলমান আছে।

এ পর্যন্ত ২৭১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে রিসেটেলমেন্ট অনুদান দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেলমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT