চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পদ্মাবতী’র মুক্তি স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ন ২০, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
পদ্মাবতী

পদ্মাবতী

ঠিক সময়ে আসছে না রাণী ‘পদ্মাবতী’। অবশেষে হুমকির কাছে নত হতে হলো সঞ্জয় লীলা বানসালির আলোচিত এ সিনেমাটি। ডিসেম্বরের ১ তারিখে আলোর মুখ দেখার কথা ছিল ছবিটির। এরই মধ্যে মুক্তির আগেই ভারত জুড়ে তুমুল বিতর্ক তুলেছে পদ্মাবতী। ইতিহাস বিকৃতির মতো গুরুতর অভিযোগও আনা হয়েছিল ছবিটির বিরুদ্ধে। সেই সাথে দাবি উঠেছে বিতর্কিত বেশ কিছু বিষয় বাদ দেয়ার।

যদিও নির্মাতা সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে ,তারা স্ব ইচ্ছাতেই ছবির মুক্তি স্থগিত। কিন্তু এর নেপথ্যে রয়েছে একের পর এক হুমকি। নির্মাতা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে ,আশা করছি সব ছাড়পত্র ও অনুমতি নিয়ে শিগগিরই মুক্তি পাবে ‘পদ্মাবতী’।ছবিতে ভারতের অন্যতম মুসলিম শাসক আলাউদ্দিন খিলজির সাথে রাণী পদ্মাবতীর প্রেমের দৃশ্যকে কেন্দ্র করেই ছড়িয়ে পড়েছে বিতর্ক। দেশ জুড়ে বেশ কয়েকবার বিক্ষোভ করেছে রাজপুতরা।

এরই মধ্যে ছবির অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন জীবন শঙ্কায়। ছবিতে রাণী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনের মাথার কাটতে পারলে প্রকাশ্যে দশ কোটি টাকা পুরস্কার এক কট্টর বিজেপি নেতা। এদিকে ছবির অভিনেতা রণবীর সিং এর হাত পা ভেঙ্গে দেবার হুমকিও দেয়া হয়েছে নতুন করে। ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন রণবীর।

এদিকে ভারতের বিভিন্ন রাজ্য সরকারও সরব ছবিটির মুক্তি নিয়ে। রাজস্থানের মুখ্যমন্ত্রী এরই মধ্যে ছবি বন্ধের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। থেমে নেই উত্তর প্রদেশ সরকারও। বিতর্কিত অংশ বাদ না দিলে তারাও রাজ্যে ছবি চালাবে না বলে ঘোষণা দিয়েছে। সব মিলে যে পরিস্থিতি তাতে শেষমেশ আলোর মুখ দেখবে তো রাণী পদ্মাবতী? সেটা নিয়ে যেন সংশয় কাটছে না কারও। এনডিটিভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মাবতীসঞ্জয় লীলা বানসালি
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন ডলার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

২১ পেরিয়ে ২২ বছরে আনন্দ আলো, উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

এপ্রিল ১৫, ২০২৬

ওয়ানডেতে মুশফিককে চাওয়া মিরাজের, যা বলছেন সিমন্স

এপ্রিল ১৫, ২০২৬

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় যে কারণে এই ইরানি নির্মাতা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT