রানী পদ্মিনীর জীবন নিয়ে তৈরি বলিউড ছবি ‘পদ্মাবতী’কে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে তুমুল প্রতিবাদ শুরু হয়েছে। ১লা ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে রাজপুত সংগঠনগুলি এই ছবির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন – বহু জায়গাতেই বিজেপি নেতারাও এই দাবিতে গলা মিলিয়েছেন। কিন্তু এত প্রতিবাদের পরও অনেকে মনে করছেন আদৌ কি পদ্মাবতীর কোন শারীরিক অস্তিত্ব আছে নাকি পুরোটা কাল্পনিক?
ইতিহাস বলে, ‘পদ্মাবতী’ মধ্যযুগে বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এর আগে ১৫৪০ শতকে মালিক মুহাম্মদ জায়সী ‘পদুমাবৎ’ অনুবাদে ‘পদ্মাবতী’কে খুঁজে পাওয়া যায় এবং এই বিষয়ে ইতিহাসে বলা হয়ে থাকে পদ্মাবতীকে খুঁজতে হলে ১৬ শতকের কবি মালাইক মুহম্মদ জাইসের পদ্মভূষণ মহাকবিতার একটি কাল্পনিক রানী চরিত্রকে সামনে আনতে হবে। এবং সেখানেই পাওয়া যাবে রানী পদ্মিনীর রূপে পদ্মাবতীকে। কিন্তু সঞ্জয় লীলা বানসালি তাঁর ‘পদ্মাবতী’ সিনেমায় ১৪ শতকের একটি কাল্পনিক পদ্মাবতীর চরিত্র তুলে ধরা হয়েছে। যেখানে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

তবে এই সিনেমা নিয়ে ভারতের কিছু হিন্দু গোষ্ঠী এবং একটি রাজপুত জাতি সংগঠন অভিযোগ করেছেন , এখানে আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করা রণবীর সিং এর সাথে পদ্মাবতী দীপিকা পাড়ুকোনের অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। তারা দাবি করেছে দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির কবল থেকে রক্ষা পেতে রানী পদ্মিনী ১৬,০০০ নারীকে নিয়ে চিতায় ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু পদ্মাবতী সিনেমায় তাঁর সেই মর্যাদা ও আত্মত্যাগকে খাটো করা হয়েছে। আর এর মধ্য দিয়েই মুক্তি পেয়েছে পদ্মাবতী সিনেমার প্রথম ‘ঘুমর’ গানটি। হিন্দু গোষ্ঠী দাবি করেছে এখানে রানী পদ্মিনীকে দেখা গেছে স্বল্প কাপড় পরা। অনেকে আবার রানীর ঘোমটা ছিল কিনা তা দেখে আপত্তি তুলে। ভারতে ৭০০ বছর আগেকার চিতোরের রানীর ঘটনা নিয়ে ইতিহাস বিকৃত হওয়ার মত অভিযোগ আসছে বার বার।

কিন্তু এইসব অভিযোগ বরাবরের মতই গুজব বলে উড়িয়ে দিচ্ছে সঞ্জয় লীলা বানসালি। নির্মাতা সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে ,তারা স্ব ইচ্ছাতেই ছবির মুক্তি স্থগিত করেছে। কিন্তু এর নেপথ্যে রয়েছে একের পর এক হুমকি। নির্মাতা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে ,আশা করছি সব ছাড়পত্র ও অনুমতি নিয়ে শিগগিরই মুক্তি পাবে ‘পদ্মাবতী। বিবিসি








