চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদার্থবিজ্ঞানের নোবেল তিন বিজ্ঞানীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর তিনজন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।

ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করে এই সম্মাননা পেয়েছেন তারা।

মঙ্গলবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই তিন বিজয়ীর নাম ঘোষণা করে।

তারা হলেন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ, জার্মান জ্যোতির্বিজ্ঞানী রেইনহার্ড গেনজেল ও মার্কিন জ্যোতির্বিদ আন্দ্রে গেজ।

এই তিনজনের মধ্যে দু’ভাগে ভাগ করা হয়েছে এবারের নোবেল পুরস্কার।

সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যদ্বাণী বলিষ্ঠকরণে ব্যাকহোল অবিষ্কারের জন্য অর্ধেক অংশ পেয়েছেন রজার পেনরোস।

Reneta

‘আমাদের ছায়াপথের কেন্দ্রস্থলে একটি সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্ট আবিষ্কারের জন্য’ যৌথভাবে বাকি অর্ধেক পেয়েছেন গেঞ্জেল ও গেজ।

এ বছরের লরিয়েটদের আবিষ্কারগুলো কমপ্যাক্ট ও সুপারম্যাসিভ অবজেক্টগুলো নিয়ে গবেষণায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে,  বলেন পদার্থবিজ্ঞানে নোবেল কমিটির চেয়ারম্যান ডেভিড হ্যাভিল্যান্ড।

একই বিষয় নিয়ে কাজ করে একাধিক বিজ্ঞানী নোবেল পাওয়ার ঘটনা সাধারণ একটি ব্যাপার। গত বছরও তিনজন বিজ্ঞানী পদার্থে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

এর আগে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে চলতি বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী।

তারা হলেন- হার্ভি জে. অল্টার, মাইকেল হিউটন এবং চার্লস এম. রাইস। সোমবার নোবেল কমিটি এই তিন বিজয়ীর নাম ঘোষণা করেন। বিজয়ী এই তিনজনের মধ্যে দুই মার্কিন ও একজন ব্রিটিশ বিজ্ঞানী।

নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান। ১২৪ বছর আগে আলফ্রেড নোবেল যে তহবিল তৈরি করেছিলেন তা থেকে নোবেল জয়ীদের পুরস্কারের অর্থ দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেলপদার্থবিজ্ঞান
শেয়ারTweetPin

সর্বশেষ

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপ বিশ্লেষণে চ্যানেল আই স্টুডিওতে সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT