মিয়ানমারের প্রেসিডেন্ট তিন চ্যু পদত্যাগ করেছেন। বুধবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পদত্যাগের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে প্রেসিডেন্ট কার্যালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, তিনি এখন বিশ্রাম নেবেন। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই তিনি পদত্যাগ করছেন এমন গুঞ্জন ছিলো।
২০১৬ সালে পঞ্চাশ বছরের সামরিক শাসনের অবসানের পর তিনিই প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। সে পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল মিন্ট স্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।








