চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগের সম্ভাবনা নাকচ করলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ১৪, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

নিজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট মন্তব্য করে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না।

উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

সূত্রের বরাত দিয়ে আকবরের এই বক্তব্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন,‘সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই ঝড় (#metoo) কেন ? কোন এজেন্ডা আছে কি? আপনারাই বিবেচনা করুন। এসব মিথ্যা, ভিত্তিহীন এবং অসভ্য অভিযোগ আমার মর্যাদা ও সুনামের অপূরণীয় ক্ষতি করেছে। এজন্য আমি উপযুক্ত আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি।’

৬৭ বছর বয়সী আকবর সরকারি সফরে নাইজেরিয়া গিয়েছিলেন। তিনি যখন বিদেশে তখন দেশে তার সাবেক কর্মস্থলের কয়েকজন নারী সহকর্মী যৌন হয়রানির অভিযোগ তোলেন তার বিরুদ্ধে। বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে।

এরপর তিনি নাইজেরিয়া সফর সংক্ষিপ্ত করে রোববার সকালে দেশে ফিরে আসেন। তিনি পদত্যাগ করবেন কিনা, ফেরার পথে সাংবাদিকদের এই প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, এ বিষয়ে পরে মন্তব্য করবেন।

Reneta

উল্লেখ্য, বলিউডসহ মি টু(#metoo) আন্দোলনে ঝড় বইছে ভারতজুড়ে। নামি দামি
তারকাদের বিরুদ্ধে উঠছে যৌন হয়রানির অভিযোগ। এরই ধারাবহিকতায় এম জে আকবরের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ তোলেন।

তার বিরুদ্ধে যেসব নারীর অভিযোগ, তারা প্রত্যেকেই সাংবাদিক এবং আকবরের সাবেক সহকর্মী। আকবর যখন পত্রিকার সম্পাদক ছিলেন তখন এই নারীরা তার মাধ্যমে হয়রানির শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে কেউ কেউ চাকরিতে প্রবেশের আগে ইন্টারভিউ দেয়ার সময়ই হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: যৌন হয়রানিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

দুপুরে সংবাদ সম্মেলন করবে এনসিপি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভিনিসিয়াসের অভিযোগে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন প্রেস্টিয়ান্নি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিধ্বংসী নিউক্যাসল, অ্যাটলেটিকোর নাটকীয় ড্র, ইন্টারের হার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল, যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT