চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির সংসদ সদস্যরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। সকাল ১১টার দিকে বিএনপির ৭ এমপির মধ্যে ৫ জন সশরীরে জাতীয় সংসদ ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পর তারা জানিয়েছেন, সংসদ ভেঙ্গে দেয়ার দাবি জানিয়ে শনিবার যে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন সে অনুযায়ীই তারা পদত্যাগ করেছেন। তাদের দাবি, আজ থেকে এই সংসদ অবৈধ।

বিএনপির সংসদ সদস্যরা হলেন- বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।

এই ৭ জন সংসদ সদস্যের মধ্যে আব্দস সাত্তার অসুস্থ ও হারুনুর রশীদ দেশের বাইরে আছেন।

বিএনপি দলীয় ৭ সংসদ সদস্য সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদে বলা আছে, কোনো সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পিকার কিংবা স্পিকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোনো কারণে স্পিকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পিকার যখন ওই পত্র প্রাপ্ত হন, তখন থেকে ওই সদস্যের আসন শূন্য হইবে।

Reneta

গোলাপবাগের সমাবেশে বক্তব্যের ধারাবাহিকতায় বিএনপির এমপিরা এই পদত্যাগপত্র জমা দিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: এমপিজাতীয় সংসদবিএনপিসংসদ সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT