চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পড়শির বলিউড যাত্রা শুরু

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১২:২৫ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

পড়শি এবার বলিউডে। সবাই একটু অবাক হয়েছেন বটে। ভাবছেন সেটা আবার কিভাবে! তাহলে একটু বিস্তারিতভাবেই বলি, বলিউডের নতুন ছবি ‘লাভশুদা’র ‘মার যায়েন’ (মরে যাব) গানটি নতুন করে গেয়েছেন তিনি। বাংলা ভাষার মিশ্রণে এটি তৈরি করেছে ছবিটির পরিবেশক ভারতীয় প্রতিষ্ঠান টিপস মিউজিক।

গত ২৬ জানুয়ারি পড়শীর কণ্ঠে এ গানটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ছবিতে গানটির মূল গায়ক আতিফ আসলাম। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি।

বলিউডে কম সময়ের মধ্যেই ক্যারিয়ার শুরুর অনুভূতি জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে পড়শি বলেন, বলিউডে যাত্রা শুরু করলাম, খুব ভালো লাগছে। বাংলাদেশি কোনো সঙ্গীতশিল্পী এতো কম সময়ে বলিউডে গান গাওয়ার সুযোগ পেয়েছে, আসলে আমি খুবই আনন্দিত। ভারতীয় মিউজিক প্রতিষ্ঠান টিপস মিউজিকের সঙ্গে আমার দু’ বছরের চুক্তি হয়েছে। তাদের সঙ্গে দু’ বছর আমি কাজ করবো।

ভারতীয় মিউজিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে গিয়ে দেশের সঙ্গীতে কাজ করতে কোনো ক্ষতি হবে কিনা জানতে চাইলে পড়শি বলেন, টিপস প্রতিষ্ঠানের সঙ্গে আমার শুধু তাদের দেশের জন্য চুক্তি হয়েছে। আমাদের দেশের গান গাওয়া নিয়ে তাদের কোনো প্রকার আপত্তি ও বাধা নেই। তাদের হয়ে আমি একক গানসহ বলিউড ছবিতে গান গাইবো।

জনপ্রিয় প্রতিষ্ঠান টিপস’র সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে বর্তমান সঙ্গীত অঙ্গনের সেনসেশন এ গায়িকা বলেন, আমার ‘মন নাজেহাল’ গানটি ভারতীয় শিল্পী শান তার পেজ থেকে শেয়ার দিয়েছিলেন। তখন টিপস মিউজিকের নজরে আসে এটি।

“এরপর প্রতিষ্ঠানের অন্যতম চেয়ারম্যান রমেশ তাওরানি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেন। মূলত: তাদের প্রযোজনায় কাজ করার জন্যই এ চুক্তি। প্রথমদিকে মুম্বাই ইন্ড্রাস্ট্রিতে তারা আমাকে পরিচিত করবেন। দু’ মাস আগে আমাদের এ চুক্তি হয়।

Reneta

হিন্দিতে গান গাইতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা জানতে চাইলে পড়শি উত্তরে বললেন, না। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রথমেই আমাকে গানটির সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছিলেন। এরপর আমি গানটির একটি ডেমো তাকে পাঠিয়েছিলাম সেটি পছন্দ হয়েছিলো।

বলিউডের অনেক শিল্পীর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখা পড়শি বলছেন, বলিউডে অনেক পছন্দের সঙ্গীত শিল্পীর মধ্যে সনু নিগাম, শান, উদিত নারায়ণ’র মতো লিজেন্ডের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখছি। দেখা যাক সবে তো শুরু হলো।

পড়শীর গাওয়া এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা রাজ ইসলাম। গানটির সংগীতায়োজন করেছেন আরেফিন রুমি।

পড়শির গাওয়া হিন্দি গান ‘মার যায়েন’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পড়শিসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

মে ২, ২০২৬

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT