চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পটুয়াখালীতে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
১১:১৫ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
- সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A
বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নে শাহীন সরদার নামে এক যুবকের বিরুদ্ধে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষণের শিকার ওই শিশুকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন সরদার পলাতক রয়েছে।

অন্যদিকে এলাকার ইউপি সদস্য সাহাব আলী মুন্সি বিষয়টি আপোষ মীমাংসা করার প্রস্তাব দিয়ে পরিবারকে থানায় মামলা দায়েরে বাধা সৃষ্টি করেছেন বলেও অভিযোগ করেছেন ওই শিশুর পিতা।

বৃহস্পতিবার শিশুটির পিতা শাহীনের বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

পটুয়াখালী জেনারেল হাসপাতাল শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে।

নির্যাতনের শিকার ওই শিশু জানায়, গত বুধবার বিকেলে তেগাছিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশি আনোয়ার সরদারের পুত্র শাহিন তাকে পেছন থেকে ধরে তুলে পার্শ্ববর্তী ঝোপের আড়ালে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসায় তাকে ফেলে ধর্ষক শাহিন পালিয়ে যায়।

Reneta

নির্যাতনের শিকার ওই শিশুর পিতা জানান, ওই এলাকায় বখাটেদের কবল থেকে সম্ভ্রম রক্ষায় অনেক অভিভাবকই তাদের নাবালিকা মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়েছেন।

এ অবস্থার অবসানে তিনি ও তার কন্যা ধর্ষক শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে জানান, খবর পেয়ে ওই দিনই ঘটনাস্থলে ও ভিকটিমের বাড়িতে পুলিশ পাঠিয়ে শিশুটিকে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তার পরিবার ও এলাকাবাসীর দেয়া তথ্যনুযায়ী প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় ইতোমধ্যে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে, শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬

জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্যকে দেখতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT