চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক রোহিঙ্গার কাছেই ৭ লাখ ইয়াবা

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
১১:৩৪ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
জনপদ, পটুয়াখালী
A A

পটুয়াখালীর কলাপাড়ায় ছয় লাখ ৭৭ হাজার ৫৬ পিস ইয়াবার বিশাল চালান আটক করেছে র‌্যাব। উখিয়ার রোহিঙ্গা আলম এবং তার সহযোগী টেকনাফের ইব্রাহিম এসব ইয়াবা নিয়ে যাচ্ছিল।

শনিবার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর টোল পয়েন্ট থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৮।

এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার, একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট, চারটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৯৭৫ টাকা জব্দ করা হয়।

অাটক আলমের বাড়ি কক্সবাজারের উখিয়া থানার বালুখালী ক্যাম্পের তিন নম্বর সাইটের ৩০ নম্বর বাড়ি। তার বাবার নাম আবুল হোসেন।

অভিযানে থাকা র‌্যাব-৮ এর দলের ধারণা, ইয়াবার এই বিশাল চালানটি মৎস্যবন্দর মহিপুর- আলীপুরের শিববাড়িয়া নদী থেকে ট্রলারযোগে মিয়ানমার থেকে এসেছে।

সাগর পথে এর আগেও ইয়াবার একাধিক চালান আসে। স্থানীয় কোনো গডফাদার এর সঙ্গে জড়িত রয়েছে। বিষয়টি একাধিক গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে।

Reneta

সম্প্রতি বিপুল ইয়াবাসহ এক ট্রলার মাঝির স্ত্রী খাদিজা ধরা পড়ে। কিন্তু মহিপুর থানা পুলিশ রহস্যজনক কারণে তা তদন্ত করেনি।

অভিযোগ রয়েছে, মৎস্যবন্দর আলীপুরে বসবাসরত একাধিক রোহিঙ্গা দীর্ঘদিন মাদকের ব্যবসা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT