শিল্প সাহিত্য

পঞ্চ কবি স্মরণে প্রথমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পঞ্চ কবি স্মরণে প্রথমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল এবং অতুল প্রসাদ স্মরণে গাজীপুরে প্রথমবারের মত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পশ্চিম বাংলা এবং বাংলাদেশের বরেণ্য শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন।

মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুরের উপজেলা মিলনায়তনে দেশাত্ববোধক গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নজরুল সঙ্গীতের বিখ্যাত শিল্পী ফেরদৌস আরা বাংলা গানের বিভিন্ন দিক তুলে ধরেন এ সময়।

ময়মনসিংহের দরিরামপুরে নজরুল বিশ্ববিদ্যালয় হতে পারলে শ্রীপুরের সন্তান অতুল প্রসাদ সেনের নামে এখানে কেন বিশ্ববিদ্যালয় হবে বলেও প্রশ্ন করেন তিনি।

ভারত থেকে আগত বরেণ্য শিল্পী মিতালি দুই বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলেন। এমন অনুষ্ঠানে আসতে পেরে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেন।

পশ্চিমবঙ্গের শিল্পী রবীন্দ্র ব্যানার্জী বাংলাদেশের টিভি অনুষ্ঠান যাতে সে দেশে দেখানো হয় তার জন্য নিজ দেশের সরকারের কাছে দাবি জানাবেন বলেও জানান।

শ্রীপুরের নবারুন ক্লাবের আয়োজনে এমন অনুষ্ঠান করতে পেরে আয়োজকরাও খুশি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…