স্পেনের হয়ে ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন গোলকিপার ডেভিড গিয়া। আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের টানা পাঁচ ম্যাচে কোনো গোল হজম করেননি তিনি। স্প্যানিশদের হয়ে ১৯৬৬ সালে চার ম্যাচে অপরাজিত থেকে এই রেকর্ড গড়েছিলেন
গর্ডন ব্যাঙ্কস।
শুক্রবার ইউরোতে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করে স্পেন। এই ম্যাচে নতুন রেকর্ড গড়েন ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার।
লুক্সেমবার্গের বিপক্ষে অভিষেকের পর মেসিডোনিয়া, ইউক্রেন ও চেক রিপাবলিকের পর তুরস্কের বিপক্ষে স্পেনের গোলবার অক্ষত রাখেন গিয়া।

১৯৬৬ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে অভিষেকের পর চার ম্যাচে কোনো গোল হজম করেননি গর্ডন। উরুগুয়ে ছাড়াও গর্ডন প্রতিপক্ষ ছিল মেক্সিকো, ফ্রান্স এবং আর্জেন্টিনা।
৪৪২ মিনিট অপরাজিত থাকার সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হার মানেন গর্ডন।







