৮ উইকেট হাতে রেখে পাকিস্তানের লিড পঞ্চাশ পেরিয়েছে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দ্রুত অলআউট করার লক্ষ্যে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের বোলিং শুরু করে বাংলাদেশ। এখনো মেলেনি সাফল্য।
২ উইকেট হারিয়ে ৯ রান নিয়ে শুরু করা পাকিস্তানের সংগ্রহ পঞ্চাশ ছুঁইছুঁই। প্রথম ইনিংস থেকে ১২ রানের লিড পায় স্বাগতিক দল।
সাইম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদের জুটিতে এগোচ্ছে পাকিস্তান। তাসকিন-হাসানদের বোলিংয়ে সুযোগ আসছে বাংলাদেশের সামনে। লিটনের হাত ফসকে জীবন পেয়েছেন সাইম।
প্রথম ইনিংসে স্বাগতিকদের ২৭৪ রানের জবাবে লিটন কুমার দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ২৬২ রান করে বাংলাদেশ। ২৬ রানে ৬ উইকেট হারানো দল আড়াইশ পেরিয়ে বীরত্ব দেখায়।
রোববার তৃতীয় দিনের শেষভাগে পরপর দুই ওভারে আব্দুল্লাহ শাফিক ও ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা খুররাম শাহজাদকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। চতুর্থ দিন উইকেটের অপেক্ষা বাড়ছে বাংলাদেশের।








