রাজবাড়ীর বালিয়াকান্দিতে কালিপূজার মেলা থেকে বাড়ি ফেরার পথে ছোট দুই ভাইকে আটকে রেখে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় স্থানীয় জনতা গণধোলাই দিয়ে একজনকে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার সন্ধ্যার ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটি তার দুই ভাইয়ের সঙ্গে মেলা থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা ধর্ষণের চেষ্টা চালায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম পিপিএম জানান, এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। আর একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।








