চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবে, আনন্দে পঞ্চম বর্ষে চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৯
ডিজিটাল শর্ট, মাল্টিমিডিয়া
A A

রোববার বিকালে নানা আয়োজনে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে উদযাপিত হয় পঞ্চমবর্ষে পদার্পণ অনুষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং চ্যানেল আই অনলাইনের সম্পাদক ও চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) জাহিদ নেওয়াজ খান।

চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীরমাসরুর জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই অনলাইন ও চ্যানেল আইয়ের বার্তা বিভাগের কর্মীরা।

‘গণমাধ্যমে গণমানস’ শীর্ষক বক্তৃতায় সৈয়দ আবুল মকসুদ চ্যানেল আই অনলাইনের প্রশংসা করে বলেন, ‘নতুন মাধ্যম হিসেবে রেডিও, টেলিভিশন ও পত্রিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে অনলাইন গণমাধ্যম। প্রচলিত গণমাধ্যমের সাথে প্রতিযোগিতা করে তথ্যপ্রযুক্তি নির্ভর এই গণমাধ্যম সংবাদ প্রচারের ক্ষেত্রে বড় অবদান রাখছে।’

চ্যানেল আইয়ের পরিচালক, বার্তাপ্রধান ও চ্যানেল আই অনলাইনের প্রকাশক শাইখ সিরাজ বলেন, ‘অন্য গণমাধ্যমকর্মীদের তুলনায় অনলাইন সাংবাদিককের অনেক বেশি দায়িত্বশীল হতে হয়। এখানে প্রচ- রকমের প্রতিযোগিতার মধ্যে কাজ করতে হয়। তথ্য যাচাই-বাছাই করে দ্রুত কে কতো আগে সংবাদ দেবে, সেই প্রতিযোগিতা করতে গিয়ে অনেক ভুল হয়ে যায়। যা অনেক বড় চ্যালেঞ্জের।’

চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান সবাইকে পাঁচ বছরে পদাপর্ণের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বলা হচ্ছে দেশের গণমাধ্যম একটা সঙ্কটকাল পার করছে। সত্যিই তাই? এর একটি কারণ হতে পারে দিনে দিনে ডিজিটাল মাধ্যমনির্ভর হচ্ছে পাঠক/দর্শক। অন্য আরেকটি কারণ হতে পারে, বর্তমান প্রচলিত গণমাধ্যমের উপর মানুষের এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। আমাদেরকে সেই আত্মানুসন্ধান করতে হবে।

অনুষ্ঠানে চ্যানেল আই অনলাইনের নির্বাচিত ৭ জন কর্মীকে ‘সেরাকর্মী২০১৮’ পুরস্কার দেওয়া হয়।

গত বছর চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজে লাইক সংখ্যা ছিল ২১লাখ, এই বছরে তা বেড়ে হয়েছে ৩৩ লাখ। গত সাত দিনে ফেসবুক এনগেজমেন্টে দেশের শীর্ষ অনলাইনের মধ্যে চ্যানেল আই অনলাইনের অবস্থান ছিল দ্বিতীয়। গত বছরের তুলনায় এ বছর ইউনিক পাঠক বেড়েছে ২৪ শতাংশ। আর ফেসবুক ভিউ বেড়েছে ৭৪ শতাংশ।

ট্যাগ: লিড মাল্টিমিডিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হ্যাটট্রিকে রিয়ালকে জেতালেন বেনজেমা

পরবর্তী

ব্রিটিশ চার্টের শীর্ষে প্রথম কোরিয়ান ব্যান্ড বিটিএস

পরবর্তী

ব্রিটিশ চার্টের শীর্ষে প্রথম কোরিয়ান ব্যান্ড বিটিএস

কলম্বিয়ায় ভূমিধসে ১৭ জন নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT