চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চমবারের মতো বলিউড বাদশাহর দলে সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ন ৩১, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরেও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে খেলবেন সাকিব আল হাসান।

২০১১ সাল থেকে এ ফ্র্যাঞ্চাইজিতে আছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার। এবার নিয়ে খেলবেন টানা পাঁচ মৌসুম।

এ বছরের আইপিএল শুরু হবে ৯ এপ্রিল। নতুন মৌসুমে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রথম সময়সীমা ১৫ ডিসেম্বর শুরু হয়ে বৃহস্পতিবারই শেষ হয়েছে।

এ সময়ের মধ্যে সাকিবসহ কেকেআর রেখে দিয়েছে মোট ১৫ জনকে। ভারতের বাইরের আছেন ৬ জন।

সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো রেখেছে ১০১ জনকে। তাদের মধ্যে বিদেশি কোটায় আছেন ৩৭ জন।

ছেড়ে দেওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় নাম দুই ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বীরেন্দ্রার শেবাগ ও যুবরাজ সিং। শেবাগকে কিংস ইলেভেন পাঞ্জাব ও গতবারের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার যুবরাজকে ছেড়ে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

Reneta

দিল্লি ছেড়েছে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকেও। আর সানরাইজ হায়দরাবাদ ছেড়ে দিয়েছে কেভিন পিটারসেন ও ডেল স্টেইনকে। পাঞ্জাব তাদের গত আসরের অধিনায়ক অস্ট্রেলিয়ার জর্জ বেইলিকেও ছেড়ে দিয়েছে।

বিরাট কোহলি-ক্রিস গেইল-এবি ডি’ভিলিয়ার্সের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দিনেশ কার্তিককে ছেড়ে দিয়ে বছরের প্রথম খেলোয়াড় হিসেবে কিনেছে দিল্লি কেদার যাদবকে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলশাহরুখ খানসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT