চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ন ডরাই’ নিয়ে মুগ্ধ ছবির প্রযোজক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সেন্সর বোর্ডের আপত্তি, একই দিনে দুইয়ের অধিক সিনেমা মুক্তি না দেয়ার জটিলতা কাটিয়ে অবশেষে শুক্রবার দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘ন ডরাই’।

চলতি সপ্তাহে ছবিটি চলছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, ধানমন্ডি ও মহাখালী শাখায়। এছাড়া রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার’, শ্যামলী সিনেমা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, ময়মনসিংহের ‘ছায়বাণী’ ও বগুড়ার ‌‘মম ইন’-এ।

বৃহস্পতিবার ‘ন ডরাই’ ছবির প্রিমিয়ার শোয়ের আয়োজন করে স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটির চার নম্বর হল সন্ধ্যা থেকেই কানায় কানায় পূর্ণ। দেশের জনপ্রিয় নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীসহ গণমাধ্যমের মানুষেরাই ছিলেন বিশেষ এই প্রদর্শনীতে।

আর এখানেই নিজেদের প্রথম প্রযোজিত এই সিনেমাটি নিয়ে মুগ্ধতার কথা শোনালেন ছবির প্রযোজক ও স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

ছবি শুরুর আগে ‘ন ডরাই’ নিয়ে কথা বলেন প্রযোজক রুহেল। ছবিটির প্রতিটি বিভাগ নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। জানান, প্রথম যখন দেশের প্রথম নারী সার্ফার আয়েশার গল্প শুনেছিলেন, তখন থেকেই গল্পটা তার মাথায় গেঁথে যায়। এরপর ভাল একজন চিত্রনাট্যকারের হাতে পড়ে এটি ভিন্নমাত্রা পায় বলে জানান তিনি। আর এটি দুর্দান্তভাবে সিনেমার পর্দায় তুলে ধরার কাজটি করেছেন নির্মাতা তানিম রহমান অংশু।


শুধু চিত্রনাট্যকার বা নির্মাতাকেই নয়, এজন্য  ছবির এক্সিকিউটিভ প্রডিউসার ও সংগীত শিল্পী জেফার, সিনেমাটোগ্রাফার সুমনসহ ছবির সকল কলাকুশলীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই প্রযোজক।

ছবিটি নিয়ে তিনি বলেন, ভয়কে জয় করার সিনেমা ‘ন ডরাই’। একটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি মুভমেন্টও। নারীর শক্তিকে ছড়িয়ে দিতে এই ছবিটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।

এদিকে প্রিমিয়ার শোতে এসে ছবিটি দেখে প্রায় সবাই ‘ন ডরাই’ নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। বিশেষ করে এই ছবির সিনেমাটোগ্রাফির প্রশংসা করেন সবাই।

দেশের প্রথম নারী সার্ফার নাসিমার উঠে আসার বাস্তব গল্প নিয়ে সিনেমা ‘ন ডরাই’। সামাজিক, পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে সার্ফিংয়ের আইকন হয়ে ওঠার অদম্য জীবনের গল্প আছে এই ছবিতে। ছবির অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল ও শরিফুল রাজ।

ট্যাগ: ন ডরাইরুহেললিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি নেতা এ বি এম মোশাররফ হোসেন গ্রেপ্তার

পরবর্তী

আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে জবাব দেয়া হবে: ওবায়দুল কাদের

পরবর্তী

আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে জবাব দেয়া হবে: ওবায়দুল কাদের

সিপিবি-ছাত্র ইউনিয়নের প্রতি ক্ষমতাসীনদের বৈরীতা কেন?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT