চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ন ডরাই’র বিচ প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

অনেক নতুনত্ব উপহার দিয়ে দর্শকদের নজর কেড়েছে সময়ের আলোচিত ছবি ‘ন ডরাই’। এবার আরেকটি নতুন পালক যুক্ত হলো ছবিটির ইতিহাসের সঙ্গে। ৬ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে ছবিটির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশের প্রথমবারের মতো কোনো ছবির ‘বিচ প্রিমিয়ার’ এটি। ৬ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজারের সায়মান বিচ রিসোর্টের সামনে দেশি-বিদেশি অতিথিদের জন্য প্রদর্শিত হয় ‘ন ডরাই’। এতে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ সংশ্লিষ্ট অনেকে। স্থানীয় সার্ফারদেরও এ প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়। তাদেরকে টি শার্টসহ বিশেষ উপহারও দেয়া হয়। প্রদর্শনী শেষে অতিথিদের জন্য আয়োজন করা হয় বারবিকিউ পার্টি।

‘পুরো আয়োজনটিই ছিল মনোমুগ্ধকর। নিচে বালুকণা, ওপরে পরিষ্কার আকাশে ফুটে ওঠা নক্ষত্র আর চাঁদের আলো, পাশ থেকে মশালের আলো কাটিয়ে ভেসে আসা সমুদ্রের মৃদু গর্জন আর সামনে সুবিশাল পর্দায় চলছে ‘ন ডরাই’; সত্যিই অভূতপূর্ব এক দৃশ্য ছিল এটি’-এভাবেই অনুভূতি প্রকাশ করেন একজন দর্শক।

এ আয়োজনের মূল ব্যক্তি ছবির প্রযোজক মাহবুব রহমান রুহেল। তিনি বলেন, ‘শুরু থেকেই চেষ্টা করেছি দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার। ছবির গল্প, নির্মাণশৈলী, চিত্রায়নসহ সবকিছুতে অভিনবত্বের ছাপ রাখার প্রয়াস ছিল আমাদের। সাহসী নারীর গল্পের পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতকে আকর্ষণীয় রূপে পর্দায় উপস্থাপন করতে চেয়েছি। বিচ প্রিমিয়ারও এই নতুনত্বের প্রয়াসের একটি অংশ। ছবি মুক্তির পর থেকে এ যাবত দর্শকদের যে সাড়া পেয়েছি তাতে আমার চেষ্টা অনেকখানি সার্থক বলে মনে করি।’

Reneta

গত ২৯ নভেম্বর মুক্তি পেয়েছে বাংলাদেশে সার্ফিং নিয়ে প্রথমবারের মতো নির্মিত পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ন ডরাই’। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সুনেরা বিনতে কামাল।

দেশের প্রথম নারী সার্ফার নাছিমা। তিনি কক্সবাজারের মেয়ে। তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘ন ডরাই’। ওই প্রিমিয়ারে নাছিমা নিজেও হাজির হয়েছিলেন। তার সঙ্গে দেখা হয়, কথা হয় আয়েশা ওরফে সুনেরার। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, প্রিমিয়ারের আগে নাসিমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি। ইমোশনাল হয়ে ছিলাম। ছবি প্রদর্শনের পর তার সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি।

সিনেমার প্রায় ৯০ শতাংশ দৃশ্য ধারণ করা হয়েছে কক্সবাজারে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ‘ন ডরাই’। এই শব্দের অর্থ ‘ভয় করি না’। ছবিতে সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে, যা নারীদের উৎসাহিত করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারন ডরাইলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT