চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নয়-ছয়’ বাস্তবায়নে শিগগিরই প্রজ্ঞাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

ব্যাংকিং খাতে ঋণ ও আমানতের সুদ হার ‘নয়-ছয়’ শিগগিরই বাস্তবায়ন হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ বিষয়ে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করবে।

রোববার বাংলাদেশ ব্যাংকে দেশের বেসরকারি ব্যাংক মালিকদের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, সব ব্যাংকের মালিকের সুদ হার এক অংকে নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন। খুব শিগগিরই এটি বাস্তবায়ন করবে ব্যাংকগুলো।

ঋণ খেলাপির বিষয়ে মুস্তফা কামাল বলেন, ফেরত না দেয়ার উদ্দেশে যারা ব্যাংক থেকে ঋণ নেন অর্থাৎ ইচ্ছাকৃত খেলাপিদের আর কোনো ছাড় দেয়া হবে না। ওই টাকা তারা ব্যবহার করতে পারবে না। খেলাপি ঋণ পুনরুদ্ধার করতেই হবে। খেলাপিদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেয়া হবে। কারণ অর্থনীতির ৮০ থেকে ৮২ ভাগ এলাকা জুড়ে রয়েছে ব্যাংক ও আর্থিক খাত। অর্থনীতিতে ব্যাংকিং খাতের অবদান কম নয়।

ফার্মাস ব্যাংকের আর্থিক দূরাবস্থার কথা স্মরণ করে তিনি বলেন, এই ব্যাংকটির আর্থিক অবস্থা খারাপ হওয়ার পর সরকার চুপ থাকেনি। ব্যাংকটিকে ঘুরে দাঁড়াবার জন্য সব ব্যবস্থা করেছে।

‘‘একইভাবে বেসিক ব্যাংক একটি প্রবলেম ব্যাংক। এটা স্বীকার করতে হবে। তবে ব্যাংকটি যাতে টিকে থাকতে পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে। ব্যাংকটিকে আরো সুযোগ দেয়া হবে। কারণ জনগণ আর উদ্যোক্তাদের টাকায় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। অতএব ব্যাংকিং খাতকে টিকিয়ে রাখতে হবে।’’

Reneta

অর্থমন্ত্রী বলেন, ‘৬ মাস আগেও ব্যাংকিং খাতে ‘লুটপাট’ হচ্ছে- এমন শব্দ গণমাধ্যমে আসতো। এখন আর এই শব্দ ব্যবহার করা যায় না। কারণ এ খাতের অনেক উন্নতি হয়েছে। চলতি বছরের জুন নাগাদ ব্যাংকিং খাতের চিত্র দেখা যাবে সেপ্টেম্বরের দিকে। তখন অবশ্যই ভাল অবস্থান দেখা যাবে।  আশাকরি ওই সময় খেলাপি ঋণও কমে আসবে।’

ঋণের সুদ হার বিষয়ে ব্যাংক মালিকদের উদ্দেশে তিনি বলেন, সুদ হার ১৪, ১৫, ১৬ শতাংশ হিসেব করে কী লাভ। যদি সেই ঋণ পুনরুদ্ধার করা না যায়। ১০/২০ বছর ধরে টাকা আটকে রয়েছে। ফেরত আসছে না। দেখা যায় কয়েক বছর পর পর ওই ঋণ অবলোপন করতে হয়। তাই এত বেশি সুদ হার হিসেব করে লাভ নাই। অতএব সুদ হারে ছাড় দিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকে ঋণের সুদ হারে চক্রবৃদ্ধি সুদ নেয়া যাবে না। সরল সুদ হার হিসেবে আদায় করতে হবে।

সরকারের দেয়া নির্দেশ পালনে ব্যাংকগুলো কতটা মনোযোগী- জানতে চাইলে তিনি বলেন, সরকার ব্যাংকগুলোকে লাইসেন্স দিয়েছে ব্যবসা করার জন্য। আবার সরকার সেগুলো বন্ধও করতে পারে। অতএব ব্যাংকগুলোকে নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করতে হবে।

সঞ্চয়পত্র সম্পর্কে তিনি বলেন, সঞ্চয়পত্র মূলত যাদের জন্য গঠন করা হয়েছে তারা যেন এর সুফল পান সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ বড় লোকদের জন্য সঞ্চয়পত্র করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খেলাপি ঋণবেসিক ব্যাংকব্যাংকসঞ্চয়পত্রসুদ হার
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফিক আইনে ড্রাইভিং লাইসেন্স বাতিলের নতুন ‘কঠোর পদক্ষেপ’

মে ১১, ২০২৬

পুলিশকে কঠোর হাতে সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ড দমন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১১, ২০২৬

ইরানের ইউরেনিয়াম অপসারণের আগে এই যুদ্ধ শেষ হবে না: ইসরায়েলের প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬

শিক্ষা খাতে নতুন করে কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

মে ১১, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে ভর্তি

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT