নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. রহমতুল্লা বিশ্বাস রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার খুলনার বয়রা এলাকায় আত্মীয়ের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে নড়াইল থানা পুলিশ।
এ ঘটনায় জড়িত অভিযোগে এ পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গ্রেপ্তার অন্য তিনজনের রিমান্ডের শুনানির বিষয়ে ৩ জুলাই দিন ধার্য্য করেছেন আদালত।
ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলছে।








