চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়াইলে বসছে ৭ দিনব্যাপী ‘সুলতান মেলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে  রোববার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘সুলতান মেলা’।

এবছর সুলতান পদক পাচ্ছেন প্রবীণ চিত্রশিল্পী হাশেম খান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মেলার সমাপনি দিন ২১ জানুয়ারি বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক বিতরণ করবেন।

মেলা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, রোববার মেলা শুরু হলেও সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করার কথা জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি হেলাল মাহমুদ শরীফ।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন যৌথভাবে মেলার আয়োজন করেছে। সুলতান ফাউন্ডেনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, মেলাকে ঘিরে গোটা শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে চিত্র প্রদর্শনী,চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের গ্রামীণ ক্রীড়া উৎসবসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারে নড়াইলের কৃতি সন্তান ডা. নীহার রঞ্জন গুপ্ত, চারণ কবি একুশে পদক প্রাপ্ত কবিয়াল বিজয় সরকার, জারি সম্রাট মোসলেম উদ্দিন, বীর শ্রেষ্ঠ নূর মোহম্মদ, সুরকার কমল দাস গুপ্ত ও চিত্রশিল্পী এসএম সুলতানের জীবন ও কর্ম নিয়ে সেমিনারে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের ১০০টি স্টল বসেছে।

শিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯২ সাল থেকে ‘সুলতান মেলা’ উদযাপিত হয়ে আসছে। ১০ আগস্ট শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসব পালিত হয়ে আসলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলার দিনক্ষণ পিছিয়ে আনা হয়।

Reneta

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান।১৯৮৪ সালে তিনি বাংলাদেশ সরকারের রেসিডেন্ট অব আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পান এবং ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মননা পান। দেশ-বিদেশে বহুবার তার ছবি প্রদর্শিত হয় যা সবার নজর কাড়ে।

১৯৯৪ সালে ১০ অক্টোবর মহান এই শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন। সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তার নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুলতান মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬

ব্যাটে বলে উজ্জ্বল সাকিব, টানা দ্বিতীয় জয় জাফনার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বেসামরিক পারমাণবিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

জুলাই ২২, ২০২৬

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT