চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়বড়ে শুরুর পর ইনিংস মেরামতের চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় ক্ষুধাটা হয়তো তীব্রই ছিল। লাসিথ মালিঙ্গা সেই ক্ষুধা নিবারণ করতে সময় নিলেন না। প্রথম ওভারেই পরপর দুই বলে লিটন দাস ও সাকিব আল হাসানকে সাজঘরে পাঠিয়ে শ্রীলঙ্কাকে এনে দিলেন দুর্দান্ত সূচনা। তাতে বাংলাদেশের শুরুটা হয়ে যায় নড়বড়ে।

বাংলাদেশ ১৩ ওভারে ৫২/২

শনিবার দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নতুন বল হাতে পেয়েই জ্বলে উঠেছেন মালিঙ্গা। বোলিং দেখে বোঝার উপায় থাকল না দীর্ঘ বিরতির পর তার দলে ফেরা।

টস জিতে ব্যাট করতে নেমে ১ রান তুলতেই বাংলাদেশের নেই ২ উইকেট। পরের ওভারে মড়ার উপর খাড়ার ঘা হয়ে আসে তামিম ইকবালের চোট। টাইগার ওপেনার সুরঙ্গা লাকমালের প্রথম ওভারের শেষ বলে আঙুলে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ২২ গজ ছেড়েছেন।

তাতে স্কোরবোর্ডের চেহারা হয়ে যায় আরও বিবর্ণ। ড্রেসিংরুমে যাওয়ার আগে তামিম করেন ৩ বলে ২ রান।

লিটন ও সাকিব রানের খাতাই খুলতে পারেননি। ৪ বল খেলেছেন লিটন। সাকিব আউট হয়েছেন মুখোমুখি প্রথম বলেই। মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন চেষ্টা করছেন জুটি গড়ার। তবে সাবলীল ব্যাটিংয়ের দেখা মিলছে না। এরইমধ্যে ‍দুবার জীবন পেয়েছেন মিঠুন।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ-শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভালোবাসা, স্বাধীনতা ও সাংবাদিকতার দীর্ঘ যাত্রা: শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি শিক্ষকসহ ৫ জন পুলিশ হেফাজতে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT