চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যু ক্যাম্পে বার্সার হ্যাটট্রিক হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড়ের হতাশা, ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক হার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে দুর্বলরাও হুঙ্কার দিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে, ফুটবলের এমন সাধারণ ধারণার উল্টো পিঠ দেখল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলে হেরে নিজেদের ডেরায় হারের হ্যাটট্রিক পূর্ণ করেছে জাভি হার্নান্দেজের দল।

ম্যাচের ৭ মিনিটে পিছিয়ে পরে বাকি সময়েও একটি গোল আদায় করতে পারেনি বার্সা। এ হারে অসম্ভব হয়ে গেল লা লিগা জয়ের ক্ষীণ সম্ভাবনা টুকুও। টেবিলের চূড়ায় থাকা রিয়াল মাদ্রিদের থেকে এখনো ১৫ পয়েন্ট দূরে বার্সা।

ম্যাচ শুরু সাত মিনিটের মাথায় পালাজন কামাচোর বাড়িয়ে দেয়া বলে আঘাত হানে আলভোরো গার্সিয়া। পিছিয়ে পড়ে আক্রমণ চালিয়ে গেলেও স্বপ্ন ভঙ্গের হতাশা পুরো ম্যাচেই ভুগিয়েছে বার্সাকে। প্রতিপক্ষের ডেরায় বেশ কিছু আক্রমণ চালালেও দুর্গ ভেদ করতে পারেনি বার্সা। ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত আরও একবার হার দেখেতে হয়েছে জাভিকে।

Banglabid

তবে ম্যাচের ৪২ মিনিটে পাবলো গ্যাভিরার বল গোলবারে লেগে ফিরে আসার পর তা জালে পাঠালেও অফসাইডে বাতিল হয়ে যায় গোলটি।

দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণে গতি আনে বার্সা। তাতেও সাফল্য মেলেনি। বার্সার আক্রমণ ঠেকাতে একের পর এক ফাউল করেছে ভায়োকানো। ম্যাচে ১৫টি ফাউল ও ৬টি হলুদ কার্ড দেখতে হয়েছে আন্দোনি ইরাওলার দলকে।

ম্যাচ হারের পর এ হার লজ্জার বলে মন্তব্য করেন জাভি।

Reneta

‘আমাদের আরও বেশি প্রাপ্য ছিল। এটা সত্য যে প্রথমার্ধে আমরা নিজেদের মতো খেলিনি কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করেছি। আমাদের সামনের ম্যাচগুলো আরও ভালোভাবে শুরু করতে হবে। এই হার লজ্জার কেননা আমাদের জয়ের সুবর্ণ সুযোগ ছিল।’

গোল বাতিল হওয়ায় রেফারিকে নিয়েও কথা বলেন বার্সা কোচ।

‘বল ভিতরে যাবে না। কাদিজের বিপক্ষে ম্যাচের মতোই হয়েছে। অন্য দলগুলো নিজেদের উজাড় করে খেলছে। রেফারি তাদের ইচ্ছা পূরণে সাহায্য করছে।’

ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ গোলে হারের পর তলানির কাদিজের বিপক্ষেও ১-০ গোলে হেরেছিল বার্সা। রায়ো ভায়েকোনোর বিপক্ষে হেরে লজ্জার হ্যাটট্রিক পূর্ণ করে জাভির দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্সিয়াজাভিবার্সেলোনারায়ো ভায়েকানোলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্যরাতে মুচলেকা দিয়ে ছেলেসহ ছাড়া পেলেন সৈয়দা রত্না

পরবর্তী

জয়ের পর ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ক্লপ

পরবর্তী
ফুটবল খেলোয়াড়রা গোলের জন্য লড়াই করছে, দর্শকরা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের পর ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ক্লপ

বাংলাদেশের ঈদ বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে লেনদেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ঈদ মেলায় জমে উঠেছে কেনাকাটা

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT