চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যু ক্যাম্পে গুরু-শিষ্যের শ্রেষ্ঠত্বের লড়াই

৮:০১ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

বুধবার রাতে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সার সাবেক কোচ পেপ গার্ডিওলার ন্যু ক্যাম্পে ফেরা নিয়ে যতটা না কথা হচ্ছে তারচেয়ে বেশি হচ্ছে গুরু-শিষ্যের লড়াই নিয়ে। বাংলাদেশ সময় ১২.৪৫ মিনিটে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বার্সায় থাকাকালীন কোচ গার্ডিওলা ও ফুটবলার লিওনেল মেসির মধ্যে দুর্দান্ত জুটি গড়ে উঠেছিল। দু’জনের বোঝাপড়াও ছিল অসাধারণ। সেই গুরু-শিষ্য আজ একে অপরের বিরুদ্ধে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে বাজিমাত করেন সেটা দেখতে উন্মুখ ফুটবলবিশ্ব।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সা কোচ লুইস এনরিকে বলেন, ২০১৩ সালের পর থেকে চ্যাম্পিয়ন্স লীগে ন্যু ক্যাম্পে বার্সা হারে নি। নিজেদের মাঠে নিজেদের সেরা খেলাটাই দিতে চাই।তারমধ্যে দলে ফিরেছেন এমএসএন ত্রয়ী।

pg-small
ম্যাচে নিজের সেরা অস্ত্র এমএসএনের দিকেই তাকিয়ে থাকবে এনরিকে

সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ফলাফল যা-ই হোক না কেন, বার্সার মাঠে তার দল স্বাভাবিক খেলাটাই খেলবে— ‘আমরা যেমনটা খেলছি সেটা খেলার লক্ষ্য নিয়েই আমরা ওখানে যাচ্ছি। আমরা কীভাবে খেলতে চাই এটা আমি জানি। অবশ্য এ ক্ষেত্রে আপনাকে জানতে হবে কাদের বিপক্ষে আপনি খেলতে যাচ্ছেন।

চ্যাম্পিয়ন্স লিগে এবার নিয়ে গত চার বছরে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে। পেপ গার্দিওলা কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে দ্বিতীয়বার বার্সার মুখোমুখি হতে যাচ্ছেন। এর আগে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে ২০১৪-১৫ মৌসুমে প্রতিযোগিতাটির সেমিফাইনালে কাতালান দলটির মুখোমুখি হন তিনি। খেলাটিতে ৩-০ গোলে হারে তার দল। এবার মুখোমুখি হচ্ছেন সিটির হয়ে, একই প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলায়।

397e67d000000578-3848732-image-a-2_1476813408684
ন্যুক্যাম্পের হাড়ির খবর জানাই আছে গার্ডিওলার

তবে ম্যানচেস্টার সিটির স্পেন সফরে এক প্রকারের কুফা লেগেই আছে, ইউরোপীয়ান ফুটবল প্রতিযোগিতাটির গত আট খেলার ছয়টিতে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

Reneta

বার্সা তারকা নেইমার চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দু’টি ম্যাচ খেলে দলের পাঁচটি গোলের যোগান দিয়েছেন। এই সংখ্যা চলতি আসরের যেকোনো খেলোয়াড়ের চেয়ে তিনটি বেশি।

অপরদিকে, সার্জিও অ্যাগুয়েরো চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ছয়টি গোল করেছেন। এর মধ্যে দু’টি ম্যাচেই হ্যাটট্রিক করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT