চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌ দুর্ঘটনায় জেল-জরিমানা করে প্রথম রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

প্রায় ৮ বছর পর ২০০৯ সালের নভেম্বরে পবিত্র ঈদুল আজহার একদিন আগে ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীতে ঢাকা থেকে লালমোহনগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কোকো-৪ দুর্ঘটনায় করা মামলার রায় হয়েছে মঙ্গলবার।

নৌ আদালতের দেয়া এ রায়ে নয় আসামীর প্রত্যেককে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি লঞ্চের মালিকানাধীন প্রতিষ্ঠান রহমান শিপইয়ার্ড বাংলাদেশ লিমিটেডকে চার লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণের দণ্ড দেয়া হয়েছে।

নৌযান দুর্ঘটনায় আসামীদের জেল ও মালিকপক্ষকে জরিমানার দণ্ডাদেশ দিয়ে নৌ আদালতে এ ধরনের রায় এটাই প্রথম।

Banglabid

রায়ের পর এক প্রতিক্রিয়ায় নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, আমি গর্বিত, এই ঐতিহাসিক রায় আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল। ওই দুর্ঘটনার পর অপরাধীদের শাস্তি দাবিতে বিরামহীন আন্দোলন করতে হয়েছে আমাদের, যাতে স্নায়বিক রক্তক্ষরণ কম হয়নি।

তিনি আরও বলেন, হুমকি-ধমকি ও লোভ-প্রলোভনও কম ছিলো না। তবুও আন্দোলন থেকে পিছু হটিনি। যদিও তদন্তে দুর্বলতা ও পক্ষপাতিত্বের কারণে দু’জন প্রভাবশালী কর্মকর্তা অভিযোগ থেকে রেহাই পেয়ে গেছেন। যারা আজো নৌ পরিবহন অধিদপ্তরে দাপটের সঙ্গে চাকরি করে যাচ্ছেন। তা সত্ত্বেও এ রায় ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোকোলঞ্চ ডুবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রুটিরুজির সন্ধানে শহরে পাড়ি জমাতে চাইছে হাওরের মানুষ’

পরবর্তী

হাওরে পাতে নেই ভাত, নেই বেচার মাছও

পরবর্তী

হাওরে পাতে নেই ভাত, নেই বেচার মাছও

জালাল ইউনুস

ত্রিদেশীয় সিরিজে টাইগারদের ম্যানেজার জালাল ইউনুস

সর্বশেষ

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT