চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌ দুর্ঘটনায় এখনও নিখোঁজ স্ত্রী-সন্তানসহ পুলিশ সদস্য

এস কে রাসেল এস কে রাসেল
৮:৩৩ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২৪
কিশোরগঞ্জ, জনপদ
A A
পরিবারের চারজন সদস্য সমুদ্রের পাড়ে বসে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে পুলিশ কনস্টেবল, তার স্ত্রী ও দুই সন্তানসহ ৮ জন যাত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬ টায় দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ-থানা পুলিশ। তবে রাত হয়ে যাওয়াতে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে।

Banglabid

নিখোঁজ ব্যক্তিরা হলেন- ভৈরব হাইওয়ে থানার পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩৫), তার স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫)। এছাড়াও শহরের নিউটাউন এলাকার আরাদ্দা, বেলাল, অজ্ঞাত (৩৫) বছর বয়সী এক মহিলা, পাশ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা এলাকার আনিকা আক্তার।

নৌকা ডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

নিখোঁজ পুলিশ সদস্যের চাচতো ভাই লিমন হোসাইন জানান, এ দুর্ঘটনায় আমার ভাই স্ত্রী-ছেলে-মেয়েসহ নিখোঁজ হয়েছে।

Reneta

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, একটি বালুবাহী বাল্কহেড এর সাথে ভ্রমণ ট্রলারের ধাক্কা লেগে ডুবে যায়। এতে ২০ জন ডুবে গেলে ১২ জনকে উদ্ধার করা হয়। পরে এক অজ্ঞাত ১ মহিলার লাশ উদ্ধার করা হয়। এখনো ৮ জন নিখোঁজ রয়েছে। রাতের অন্ধকারে উদ্ধার কর্মীরা কাজ করতে পারে না এজন্য উদ্ধার কাজ বন্ধ করা হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল এলে আবার উদ্ধার কাজ শুরু করা হবে।

ভৈরব নৌ থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, নৌকাডুবির ঘটনায় ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা, তার স্ত্রী ও দুই সন্তান নিখোঁজ রয়েছে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা হয়। ডুবে যাওয়া নৌকায় আনুমানিক ২০ জন ছিল শুনেছি। একাধিক নৌপুলিশ টিম তাদের উদ্ধারে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌকাডুবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছি: কেজরিওয়াল

পরবর্তী

চকবাজারে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

পরবর্তী
চকবাজারে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চকবাজারে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাশিয়ায় শপিংমলে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় শপিংমলে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০

সর্বশেষ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT