চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌযানে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, নাটক ও গান উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান কিসলু

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান কিসলু

দেশের নৌযানগুলোতে দর্শকদের জন্য পহেলা বৈশাখ থেকে বছরব্যাপি মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং নন্দিত টিভি নাটক ও গান প্রদর্শন করা হবে। আজ শনিবার দুপুরে ‘জলযাত্রায় চলচ্চিত্র, নাটক ও গান উৎসব’ শিরোনামে এক মতবিনিময় সভায় তা জানানো হয়। দর্শক-শ্রোতা-পাঠক ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার মতবিনিময় সভায় উভয় সংগঠনের ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে।

পুরো পরিকল্পনায় সহযোগী হিসেবে থাকবে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয়, ইমপ্রেস টেলিফিল্ম (চ্যানেল আই)সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার পল্টন কার্যালয়ে সভাপতি মাহবুব উদ্দিন আহাম্মদ বীর বিক্রমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন সংস্থার সহসভাপতি বদিউজ্জামান বাদল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারি এবং কলিমুল্লাহ প্রমূখ। দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক জিয়াউল হাসান কিসলু, সাধারণ সম্পাদক শহিদুল আলম সাচ্চু, সহসভাপতি খন্দকার সাইফুল ইসলাম এবং পরিচালক  রাশেদা রওনক খান। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শংকর, পরিচালক সোয়েব উল আলম, ইয়ামিন জুয়েল, অধরা জাহান এবং চাঁদপুর সমন্বয়ক রূপক রায়।

সভায় বক্তব্য রাখছেন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহাম্মদ বীর বিক্রম
Banglabid

মাহবুব উদ্দিন আহাম্মদ বীর বিক্রমের বলেন, ‘নৌযানে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত পরিবেশনা চালানো একটি সময়োপযোগী উদ্যোগ। এজন্য আমি আমাদের সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতাা করব।’

ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক জিয়াউল হাসান কিসলু বলেন, ‘দেশাত্মবোধক চেতনায় মুক্তিযুদ্ধ ছড়িয়ে দিতে চাই। এই চেতনা ছড়িয়ে দেওয়া যাবে নাটক, সিনেমা আর গানের মধ্য দিয়ে। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিষয়টি তুলে ধরতে নৌযানে এমন উদ্যোগ কাজে আসবে বলে আমরা বিশ্বাস করি।’

শহিদুল আলম সাচ্চু বলেন, ‘লঞ্চগুলোতে যাতায়াতের সময় বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয়। এ সময় মুক্তিযুদ্ধে নাটক, সিনেমা আর গান প্রচার করলে যাত্রীরা আরও বেশি উপকৃত হবে। বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে খুব কমই জানে। লঞ্চগুলোতে মুক্তিযুদ্ধে এসব অনুষ্ঠান প্রদর্শন করলে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কেও জ্ঞান বাড়বে।’

বক্তব্য রাখছেন দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদুল আলম সাচ্চু
Reneta

ছবি : জাকির হোসেন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাটশিল্পের মতো চামড়াশিল্পও ধ্বংস হওয়ার আশঙ্কা

পরবর্তী

Teesta to be resolved soon: PM Modi

পরবর্তী

Teesta to be resolved soon: PM Modi

ভুয়া খবর সম্পর্কে সচেতন করবে ফেসবুক

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT