সংযুক্ত আরব আমিরাতের কমান্ডার নেভাল ফোর্স, রিয়ার এডমিরাল শেখ সাঈদ বিন মুহাম্মদ আল নাইয়ান বনানীতে নৌ সদরদপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দনি মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে দেখা করেছেন।
সে সসময় তারা দু’দেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেন। দু’দেশের নৌপ্রধান পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পেশাগত দক্ষতা উন্নয়নে মেরিটাইম গবেষণা জোরদার করাসহ পারস্পরিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো নিয়ে আলোচনা করেন।
নৌসদর দপ্তরে সংযুক্ত আরব আমিরাতে নৌ প্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। এর আগে সকালে তিনি শিখা অনির্বাণে, মুক্তিযুদ্ধে শহিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশ সফরে থাকা আমিরাতের নৌপ্রধান প্রধানমন্ত্রী এবং সেনা ও বিমানবাহিনী প্রধানের সঙ্গেও দেখা করবেন।






