চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিয়েছেন ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল’কে ভাইস এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। র‌্যাংক ব্যাজ পরানো শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবালও বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ হতে ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির এ মহানায়কের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি পরে ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অপর্ণ করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

নবনিযুক্ত নৌপ্রধান নৌসদরে এসে পৌঁছালে একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি উর্ধতন নৌকর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সকল পরিদপ্তরের পরিচালক এবং উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌবাহিনীনৌবাহিনী প্রধানপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT