আদালত

নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলা: ইরফান সেলিমের জামিন

আইনজীবী বলছেন, মুক্তিতে বাধা নেই

ইরফান সেলিমের জামিনের সময়ের ছবি, নৌবাহিনী কর্মকর্তাকে মারধর মামলার. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিমের জামিনের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ইরফানের কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

এর আগে ধানমন্ডি থানায় করা এই মামলায় জামিন চেয়ে ইরফানের করা আবেদনের শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট।

সেই রুলের শুনানি নিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার ইরফানকে জামিন দেন।

আদালতে ইরফানের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

ইরফানের আইনজীবী জানান, ‘তার বিরুদ্ধে মোট ৫টি মামলার মধ্যে ২টা মামলা থেকে তিনি অব্যহতি পেয়েছেন। আর আজকেরটিসহ ৩টি মামলায় জামিন পাওয়ায় ইরফানের মুক্তিতে বাধা নেই।’

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তবে নৈতিক স্খলনজনিত অপরাধ ও অসদাচরণের অভিযোগে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিষয়:ইরফান সেলিমহাজী সেলিম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…