চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নৌপরিবহনে আব্দুস সবুর মণ্ডল নামে অতিরিক্ত সচিব নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘অতিরিক্ত সচিবের জন্য বিলম্ব: প্রাণ গেল অ্যাম্বুলেন্সের রোগীর’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ সঠিক নয় বলে দাবি করছে নৌপরিবহন মন্ত্রণালয়।

একইসঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে আব্দুস সবুর মন্ডল নামে কোনো অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব নেই বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নৌপরিবহন মন্ত্রণালয় এ কথা জানায়।

ওই বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর ফেরি যাত্রী ও পণ্য পরিবহনের সেবায় নিয়োজিত। বিআইডব্লিউটিসি বর্তমানে প্রবল স্রোতের মধ্যেও ফেরি সার্ভিস চালু রেখেছে। তারা সবসময় অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন পারাপারে জরুরি সার্ভিস দিয়ে থাকে।

বিবৃতিতে জানানো হয়, সেদিনের দুঃখজনক মৃত্যুর ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহনওয়াজ দিলরুবা খানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্য হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিম। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

Reneta

বিবৃতিতে বলা হয়, সংবাদে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সবুর মণ্ডল ও তার গাড়ির বিষয়ে বলা হয়েছে। প্রকৃতপক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থায় আব্দুস সবুর মণ্ডল নামে কোনো অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বা কোনো অফিসার নেই। সেদিন নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থার উক্ত নামে কেউ কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি পারাপার হননি।

নিহত ওই শিশুর স্বজনরা গণমাধ্যমকে জানায়, গত ২৫ জুলাই রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হচ্ছিল। গুরুতর আহত তিতাসকে বাঁচাতে তার স্বজনরা ফেরি কর্তৃপক্ষ এবং দায়িত্বরত পুলিশদের অনুরোধ করলেও ফেরি ছাড়েনি। সবশেষে ন্যাশনাল কলসেন্টারের ৯৯৯ নম্বরে ফোন করেও সাহায্য চায়। কিন্তু মাদারীপুর জেলা প্রশাসকের অনুরোধে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে রাত পৌনে ১১টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রংয়ের মাইক্রোবাস আসার পরেই ফেরি ছাড়া হয়। ততক্ষণে মস্তিস্কে প্রচুর রক্তক্ষরণে মাঝ নদীতে থাকা আম্বুলেন্সেই মৃত্যু হয় তিতাসের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতিরিক্ত সচিবনৌপরিবহন মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT