চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নৌকা প্রতীক নিয়ে বিজয়ীদের বিরোধীদলের ভূমিকায় থাকার সুযোগ নেই’

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
৯:১৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

বিরোধীদলে গেলেও তারা ভালো ভূমিকা রাখবে বলে জানয়েছে ১৪ দলের শরিক বিভিন্ন দল। তবে তারা সরকারে থাকবে নাকি বিরোধীদলে, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর ঠিক হবে।

আইন বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, নৌকা প্রতীক নিয়ে বিজয়ীদের বিরোধীদলের ভূমিকায় থাকার সুযোগ নেই। সরকারি দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ হারাতে হবে তাদের।

১৯৯৬ সালে ছিলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঐকমত্যের সরকার। ২০০৮ থেকে জাতীয় পার্টি এবং ১৪ দলের শরিকদের নিয়ে মহাজোট সরকার চলেছে টানা দশ বছর। কিন্তু ৭ জানুয়ারি শপথ নেয়া নতুন মন্ত্রিসভায় মহাজোট বা ১৪ দলের শরিকরা নেই। এর মাধ্যমে ৯৬ সালের পর শরিকদের ছাড়া কোনো সরকার দেখছে বাংলাদেশ।

গত দুই সরকারে ১৪ দলের যে শরিকরা সরকারে ছিলো, এবার তাদের বসতে হতে পারে বিরোধীদলে। শরিক দলের নেতারা বলছেন, দেশের প্রয়োজনে যেকোনো ভূমিকা পালনের জন্য তারা প্রস্তুত।

কিন্তু নৌকা প্রতীকে নির্বাচিত ওই শরিকরা কতোটা কার্যকরভাবে বিরোধীদলের ভূমিকা পালন করতে পারবে সেই প্রশ্ন আছে রাজনীতির অঙ্গনে।

গত সংসদে মন্ত্রিসভায় থাকা ১৪ দলের এই শরিকরা মনে করে, মন্ত্রিসভায় না থাকলেও ১৪ দলের প্রয়োজনীয়তা রয়েছে।

Reneta

চলতি জানুয়ারিতেই শুরু হবে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদে মহাজোটের শরিক জাতীয় পার্টির অবস্থান স্পষ্ট, তারা বসছে বিরোধীদলে।

বিস্তারিত সঞ্জয় চাকীর ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচননৌকা প্রতীকসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমপ্রেস এভিয়েশন বহরে যুক্ত হলো আরো একটি সর্বাধুনিক হেলিকপ্টার

পরবর্তী

সংরক্ষিত আসনে জায়গা পেতে আ. লীগের সর্বস্তরের নেত্রীদের তোড়জোড়

পরবর্তী

সংরক্ষিত আসনে জায়গা পেতে আ. লীগের সর্বস্তরের নেত্রীদের তোড়জোড়

উদ্যোক্তাকে বিপদে ফেলে ব্যাংকিং না করার পরামর্শ গভর্নরের

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT