চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকায় ভরসা রাখছেন সংগীতশিল্পী তাহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজ সমর্থিত দল ও প্রার্থীর পক্ষে এবার প্রচার প্রচারণা চালাচ্ছেন চলচ্চিত্র ও সংগীত জগতের তারকারা। গত ১০ বছরে বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে কথা বললেন জনপ্রিয় সংগীত তারকা তাহসান রহমান খান।

রবিবার (২৩ ডিসেম্বর) রাতে প্রকাশ হওয়া এক ভিডিও বার্তায় তাহসান খান বলেন, আজ থেকে ১০ বছর আগে আমরা শিল্পীরা পাইরেসির কারণে অনেক কঠিক সময় পার করছিলাম। সেই শিল্পীরাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণেই ভালো আছি।

গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা তাহসান খান আরও বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে মোবাইল, পাইরেসি বন্ধের নীতিমালা ও বাস্তবায়নের কারণে দুস্ত শিল্পী হিসেবে প্রতিনিয়ত পত্রিকার শিরোনাম হচ্ছিনা। বরং সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান পাচ্ছি।

২ মিনিটের ওই ভিডিও বার্তায় তাহসান বলেন, এই কৃতজ্ঞতার জায়গাটা থেকে আমরা এই সরকারের ধারাবাহিকতায় পক্ষে কথা বলি, তাহলে কি খুব ভুল হয়ে যাবে? আমার মনে হয়না। কোটি মানুষের প্রত্যাশা পূরণ প্রায় অসম্ভব একটা কাজ৷ কিন্তু সামগ্রিকভাবে গত ১০ বছরে দেশ উন্নয়ের পথে এগিয়েছে কিনা সেই উত্তর আপনাদের কাছে আছে।

অসংখ্য জনপ্রিয় গানের এই গায়কের মতে, আমি আপনাকে কোন প্রতীকে ভোট দিতে বলবো তার উপর নির্ভর করবে না আপনি কোথায় ভোট দেবেন। কিন্তু আমি আমার কৃতজ্ঞতার জায়গা থেকে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুক।

তাহসান আরও বলেন, বিনোদন জগত, ক্রিয়াঙ্গন কিংবা ব্যবসাখাত সবক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত মানুষগুলো রাজনৈতিক প্রচারণার কাজে নেমে পড়েছেন। কিন্তু আপনারা কি ভাবছেন? রাজনৈতিক মতাদর্শের সাথে মিলে গেলে সাধুবাদ জানাচ্ছেন, না মিলে গেলে নেতিবাচক কথা বলছেন। কটূ মন্তব্য করছেন। বলছেন, যে আপন স্বার্থ সিদ্ধির জন্যই এতোসব প্রচারণা। কথাটা একদম ঠিক।

Reneta

সবশেষে তাহসান খান বলেন, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আমরা বাংলাদেশের পক্ষে।

তাহসানের ভিডিওটি দেখতে: ক্লিক করুন এখানে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসাননৌকাশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

পরবর্তী

সোমবার দেশে ফিরছেন না এরশাদ

পরবর্তী
এরশাদ

সোমবার দেশে ফিরছেন না এরশাদ

ফাইল ফটো

চাঁদপুর-৫: নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আ.লীগ, গ্রেপ্তার আতঙ্কে বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT