লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে গত কয়েকদিনে সাতশ’র অধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরনার্থী সংস্থার বরাত দিয়ে খবর জানিয়েছে বিবিসি।
জাতিসংঘের শরনার্থী সংস্থার মুখপাত্র কার্লোটা সামি বিবিসিকে জানায়, তিনটি পৃথক নৌকাডুবির ঘটনা ঘটেছে। দক্ষিণ ইটালিতে প্রথম নৌকাডুবির ঘটনা ঘটেছে গত বুধবার। ভূমধ্যসাগরে ওই দিন শরণার্থীদের বহনকারী পাচারকারীদের নৌকাডুবিতে ১০০জন নিখোঁজ হন।
দ্বিতীয় নৌকাডুবির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। ওই সকালে লিবিয়া পোর্ট অতিক্রম করার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। সেখানে ৫৫০ জন শরণার্থী এখনো নিখোঁজ রয়েছে।
তৃতীয় নৌকাডুবির ঘটনা ঘটে শুক্রবারে। ওই নৌকা থেকে ১৩৫ জন শরণার্থীকে উদ্ধার করা হলেও বেশ কিছু শরণার্থী এখনো নিখোঁজ রয়েছে।
দু’টি নৌকা থেকে বেঁচে যাওয়া শরণার্থীরা বলেন, ‘নৌকাগুলোতে কোন প্রকার ইঞ্জিন ছিল না। ট্রলারগুলো ডুবে গেলে অন্য আরেকটি ট্রলার আমাদের টেনে পানি থেকে ওপরে তুলে।’
এমএসএফ সী জানিয়েছে গত সপ্তাহে নৌকাডুবির ঘটনার নয়শ’র বেশি শরণার্থী মৃত্যু হবে।
ভিডিওতে দেখুন ট্রলার ডুুবি:








