নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। অসাধু অফিস কর্মকর্তা-কর্মচারীদের হাতেও জিম্মি হয়ে পড়েছেন পাসপোর্ট প্রত্যাশীরা। অতিরিক্ত টাকা আর দালাল ছাড়া নির্দিষ্ট সময় মিলছে না পাসপোর্ট।
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের অভিযোগ, দালাল ছাড়া আবেদন জমা দিতে গেলে বারবার ফেরত পাঠানো হয়। পাসপোর্ট বইয়ের সংকট আর ছাপা মেশিন নষ্টের অজুহাত দেখান কর্মকর্তারা। এ সুযোগে পাসপোর্ট অফিসের আশপাশের দোকানগুলোতে দালালরা খুলে বসেছে সেবা সেন্টার। সত্যায়ন, পুলিশ ভেরিফিকেশন সব সেবা মেলে সেখানে।
ভুক্তভোগীরা বলছেন, দালাল ছাড়া সাধারণ পাসপোর্টের জন্য ৩ হাজার ৪‘শ ৫০ টাকায় ২১ দিন এবং জরুরী ৬ হাজার ৯‘শ টাকায় ৭ দিনে পাওয়ার কথা থাকলেও ৩/৪ মাসেও মিলছে না পাসপোর্ট। ফলে পবিত্র হজ্ব পালন, জরুরী চিকিৎসা ও প্রবাস যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে অনেকের।
সব অভিযোগ অস্বীকার করে পাসপোর্ট অফিস বলছে, প্রিন্টিং ক্যাপাসিটি কম থাকায় নির্দিষ্ট সময় ডেলিভারি দেয়া যাচ্ছে না পাসপোর্ট।
নোয়াখালি আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন পাসপোর্টের জন্য আবেদন জমা পড়ে দুই শতাধিক।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:








