চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীর ভাষায় এই প্রথম গান গেয়েছি: কনা

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
৬:২০ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
ফের শাকিব-বুবলির জন্য গাইলেন কনা

এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বাংলাদেশের সংগীতাঙ্গনে ইতিমধ্যে যিনি নিজের অবস্থান জানান দিয়েছেন খুব পোক্তভাবেই। মিউজিক ভিডিও, সিনেমার গান, স্টেজ শো এবং টেলিভিশনে ভয়েস ওভারে কাজ করে বেশ ব্যস্ত সময় পাড় করছেন তিনি। বৃহস্পতিবার এসেছিলেন চ্যানেল আই তারকাকথন অনুষ্ঠানে। তারআগে তিনি চ্যানেল আই ভবনে বসে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গেও-

এই সময়ের গান নিয়ে ব্যস্ততা কেমন?
গান নিয়ে ব্যস্ততা বেশ ভালো। তার কারণ হলো আমি অনেকগুলো মাধ্যমে নিয়মিত গান গাই। সিনেমার গান,  টিভি এ্যাডের গান সব নিয়ে ব্যস্ততা আসলেই অনেক বেশি।

বিজ্ঞাপন ও সিনেমার কাজে এখন দারুণ ব্যস্ত কনাসিনেমায় আপনার গাওয়া গানগুলো তো বেশ হিট করছে..
হ্যাঁ। গানগুলো অনেক ভিউ হচ্ছে। এইতো বসগিরি ছবির ‘দিল দিল’ গান দুই কোটির ওপরে ভিউ হয়েছে। অন্যদিকে ‘নবাব’ ছবিতে আমার গাওয়া ‘ও ডিজে ও ডিজে’ গানটাও প্রায় দেড় কোটি ভিউ হয়েছে।

সম্প্রতি সিনেমায় নতুন কোনো গান গেয়েছেন?
এইতো গত বুধবার গাইলাম ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির জন্য। তাছাড়া ‘আমি নেতা হব’ ছবিতে দুইটা গান গাইলাম। ‘নোলক’  এবং ‘আমার মা আমার বেহেশত’ ছবির জন্যও গাইলাম।

‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে কি নোয়াখালীর ভাষায় গান গেয়েছেন?
হ্যাঁ নোয়াখালীর ভাষায় এই প্রথম গান গেয়েছি। গানের শুরুটা ছিল ছেলেকে দিয়ে। সেখানে কন্ঠ দিয়েছে মুজাহিদ। আমার অংশের শুরুটা ছিল এমন ‘ওরে ও সুন্দর হোলা আনগো বাই নোয়াখালী বেহা চোহের ইশারা দি মনডা নিলি হারি’।

নোয়াখালীর ভাষা কি এজন্য শিখতে হয়েছে?
তেমন একটা শিখতে হয়নি। আমি আগে থেকেই একটু একটু জানতাম। যেমন: বরিশাল, চট্টগ্রাম, সিলেটসহ নানা অঞ্চলের ভাষাই আমি কিছুটা জানি। আমার ভালো লাগা থেকেই এগুলো আমি শিখেছি।

Reneta

আপনি তো টেলিভিশনে ‘ভয়েস ওভারে’ কাজ করেন?
হ্যাঁ ওটা নিয়ে তো অনেক ব্যস্ত থাকি। এইতো সকালেই একটাতে ভয়েস দিয়ে আসলাম, এরপর গিয়ে আরেকটাতে দিব। সানসিল্কের এ্যাডে আলিয়া ভাটের কন্ঠটা আমার দেয়া। তাছাড়া আসলে ভয়েস ওভারে প্রচুর কাজ করি আমি।

স্টেজ শো নিয়ে ব্যস্ততা কেমন?
নিয়মিত চলছে। আমি স্বাচ্ছন্দ্যও বোধ করি স্টেজ শো করতে।

চলচ্চিত্রে অভিনয়ের কোনো ইচ্ছা আছে?
অফার পেয়েছি প্রচুর। এখনও পাচ্ছি। কিন্তু আমার আসলে ইচ্ছা নেই।

অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য
আপনাকেও ধন্যবাদ।

ফিচার ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনাবিজ্ঞাপনবুবলীশাকিবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT