নোয়াখালীর সোনাইমুড়ীতে মিলন সরকার নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মিলন বাড়ির পাশে মাছ ধরতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।







