চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে পুরুষের পরিবর্তে নারীর লাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০১৮
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী শহরের কলেজপাড়ার পাটোয়ারী বাড়ির মো. ইসমাইল। গেল ২৩ ডিসেম্বর মারা যান সৌদি আরবের রিয়াদ শহরে। মৃত্যুর ১৩ দিন পর ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে রাতে গ্রামের বাড়িতে পৌঁছায়। শনিবার সকালে লাশ দাফনের আগে কফিন খুলে দেখা যায় ভেতরে এক নারীর লাশ। এতে উপস্থিত সবাই হতভম্ভ হয়ে পড়েন। এরপর তাৎক্ষণিক ওই লাশ ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

স্বজনরা জানায়, শুক্রবার বিকেল চারটায় ইসমাইল এর লাশ বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে তার ভাতিজা মো. ইউছুফ লাশের কফিন বুঝে নিয়ে সংশ্লিষ্ট কাগজে স্বাক্ষর করার পর দেখেন তাতে লাভলী বেগম নামে এক নারীর নাম লেখা। তাৎক্ষণিক তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। কিন্তু তার আপত্তিতে কর্ণপাত না করে কর্তৃপক্ষ কফিনের ভেতরের লাশ ইসমাইলের বলে জানালে তিনি লাশ নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। রাত দুইটায় তারা লাশ নিয়ে বাড়ি পৌঁছান।

শনিবার সকাল দশটায় লাশ দাফনের সময় নির্ধারণ করা হয়। সে অনুযায়ী মাইকিং করা হয় এবং আত্মীয়-স্বজনদের সময়টি জানিয়ে দেওয়া হয়। বিমানবন্দর থেকে তাদের দাফনের এক ঘন্টা আগে কফিন খুলতে বলা হয়। সে অনুযায়ী সকাল নয়টায় তারা কফিন খুলে দেখেন ভেতরে এক নারীর লাশ। সঙ্গে থাকা কাগজে তার নাম লাভলী বেগম, বাড়ি গোপালগঞ্জ লেখা। নারীর লাশ দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। তাৎক্ষণিক তারা বিষয়টি নিয়ে ঢাকা বিমানবন্দরে যোগাযোগ করলে তাদের লাশ সেখানে নিয়ে যেতে বলা হয়।

এদিকে বিমানবন্দরে লাশ হস্তান্তরের সময় কাগজপত্র ভালোভাবে না দেখে এবং লাশের স্বজনদের কথা না শুনে এভাবে একজনের লাশ অন্যজনকে বুঝিয়ে দেওয়ার ঘটনায় উপস্থিত জানাজার মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্যই এই সমস্যা হয়েছে বলে মন্তব্য করেন স্বজনরা।

Jui  Banner Campaign
ট্যাগ: লাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT