চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ন ০৩, মার্চ ২০২০
- সেমি লিড, অপরাধ, জনপদ
A A

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার ২ নাম্বার আসামি শিবির কর্মী নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫)  পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। 

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করে তারা।

নিহত নজরুল অভিরামপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে রাকিব হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে আমান উল্যাহপুর ইউনিয়নে ছাত্রলীগ কর্মীদের উপর শিবিরের হামলায় আহত রাকিব চিকিৎসাধীন অবস্থায় সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় থানায় দায়ের করা মামলার আসামিদের ধরতে থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে আমানউল্যাহ্পুরে অভিযান চালায়। অভিযানিক একটি দল জনকল্যাণ মাঠ এলাকায় যাওয়া মাত্র শিবির ক্যাডার পিয়াস বাহিনী ও তার সশস্ত্র ক্যাডাররা পুলিশের উপর অতর্কিতে হামলা ও গুলি বর্ষণ করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে শিবিরের ক্যাডাররা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান: নিহত নজরুল রাকিব হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছে বলেও জানান ওসি।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগনোয়াখালীপুলিশবন্দুকযুদ্ধবেগমগঞ্জশিবির
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT