চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
নোয়াখালী

নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় মওদুদ আহমদ ও উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে প্রথমে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মওদুদ আহমদ। পরে দুপুর আড়াইটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ।

ব্যারিষ্টার মওদুদ আহমদ সংবাদ সম্মেলনে বলেন, তার জীবনের কোনো নিরাপত্তা নেই। তিনি জেলা রিটার্নিং কমকর্তা, থানার ওসি ও সেনাবাহিনীর মেজরকে জানিয়েছেন তার জীবনের নিরাপত্তা না দিলে তিনি ২৪ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা থেকে সরে যাবেন।

তিনি আরো বলেন, আজ সকালে কোম্পানীগঞ্জের চরকাকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগ চলাকালে তাকে বহনকারী গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের লোকজন। এ সময় তারা ৫জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। বিষয়টি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনীর মেজর ও কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করেছেন।

দুপুর আড়াইটার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পাল্টা এক সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, মওদুদ আহমদ তাদের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী ওবায়দুল কাদেরের লোকজনের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। তার এ মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, মওদুদ আহমদ তার লোকজন দিয়ে এসব ঘটনা ঘটিয়ে প্রশাসনের আনুকূল্য চাচ্ছে। আওয়ামী লীগের লোকজন মওদুদের গণসংযোগে যে হামলা করেছে তার প্রমাণ দিতে পারলে তারা রাজনীতি ছেড়ে দিবেন বলেও জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচননোয়াখালীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT