নোবেল এবং পুলিৎজার পুরষ্কার বিজয়ী লেখিকা টনি মরিসন মৃত্যুবরণ করেছেন। অসুস্থতাজনিত কারণে ৮৮ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান এই লেখিকার মৃত্যু হয়েছে বলে পরিবারে পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মরিসন ছিলেন একজন নিবেদিত প্রাণ মা, দাদি-নানি এবং খালা-ফুপি। পরিবারের সবার উপস্থিততে সোমবার রাতে হাসপাতালে তিনি সবাইকে ছেড়ে চলে যান।
তারা জানান, মরিসনের চলে যাওয়াটা আমাদের জন্য অনেক ক্ষতি। এরপরও আমরা কৃতজ্ঞ যে তিনি দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন।
বিবিসি জানায়, ১১টি উপন্যাসের রচয়িতা মরিসন ১৯৯৩ সালে নোবেল পুরষ্কার লাভ করেন। ১৯৭০ সালে লেখা প্রথম উপন্যাস ‘‘দি ব্লুয়েস্ট আই’’ এর জন্য তিনি নোবেল লাভ করেন।
১৯৩১ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ মরিসন। নোবেল ছাড়াও দীর্ঘ ক্যারিয়ারে আরও অনেক পুরষ্কার পেয়েছেন এই লেখিকা। এর মধ্যে রয়েছে পুলিৎজার পুরষ্কার, লেজিয়ন ডি অনার, প্রেসিডেনশিয়াল মেডেল।
দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি লেখালেখির মধ্যদিয়ে আফ্রিকান আমেরিকান অভিজ্ঞতাকে একীভূত করেছেন।







