চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোট-৭ ধাক্কায় স্যামসাংয়ের শেয়ারে ধস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ন ১২, অক্টোবর ২০১৬
অর্থনীতি
A A

ফ্ল্যাগশিপ স্মার্টফোন মডেল গ্যালাক্সি নোট-৭-এ বারবার ব্যাটারি বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার অভিযোগে শেষমেশ ফোনটির উৎপাদন ও বিক্রি বন্ধের ঘোষণা দিলো ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এটি কোম্পানির জন্য অনেক বড় একটি লোকসান হলেও একমাত্র লোকসান নয়। গ্যালাক্সি নোট-৭ কেলেঙ্কারির প্রভাব পড়েছে পুঁজিবাজারেও।

টানা দরপতনের মুখে এখন কোম্পানিটির শেয়ার। বুধবার দিনের শুরুতেই দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটির শেয়ারের দর কমেছে ৩ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার ধস নেমেছিল আরও ৮ শতাংশ। এভাবে মাত্র দু’দিনেই স্যামসাং তার বাজারদরের ২ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি হারিয়েছে।

হঠাৎ ব্যাটারি বিস্ফোরিত হয়ে গ্যালাক্সি নোট ৭ -এর ডিভাইসে আগুন ধরে যাচ্ছে – বিশ্বব্যাপী এমন অনেকগুলো অভিযোগ পেয়ে গত সেপ্টেম্বরে এই মডেলের ২৫ লাখ হ্যান্ডসেট বাজার থেকে উঠিয়ে নেয় স্যামসাং। পরে সেগুলো বিনামূল্যে বদলে নতুন নোট ৭ ফোন দেয়া হয় এবং গ্রাহকদের নিশ্চিন্ত করা হয় যে, নতুন ডিভাইসগুলো নিরাপদ।

কিন্তু পাল্টে দেয়া বেশ কিছু নতুন হ্যান্ডসেটেও আগুন ধরে যাওয়ার অভিযোগ পাওয়া গেলে তা নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা চালায় স্যামসাং। পরীক্ষার এক পর্যায়ে একটি নোট ৭ হ্যান্ডসেট আগুন জ্বলে উঠে পুড়ে যায়।

শেয়ারবাজারে গত এক মাসে সর্বনিম্ন দরে আছে স্যামসাংয়ের শেয়ার। এই দরপতন বাজার থেকে ফিরিয়ে নেয়া গ্যালাক্সি নোট-৭-এর কারণে হওয়া ক্ষতির চেয়ে বেশি আর্থিক লোকসান বয়ে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্বখ্যাত এই প্রযুক্তি ব্র্যান্ডের ভাবমূর্তির জন্যও এটি বিপজ্জনক।

বিশ্লেষকরা মনে করছেন, গ্যালাক্সি নোট-৭ নিয়ে সৃষ্ট জটিলতায় ভবিষ্যতে আরও ভুগবে স্যামসাং। বিশেষ করে নিকট প্রতিদ্বন্দ্বী গুগল আর অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায়। কেননা সম্প্রতি নতুন নতুন উচ্চ প্রযুক্তির স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে এরা।

Reneta

তাই প্রতিষ্ঠানটির জন্য আরো ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। অ্যাপলের নতুন ফোন আইফোন ৭-এর প্রতিদ্বন্দ্বী ছিল স্যামসাং গ্যালাক্সি নোট-৭। নোট-৭-এর ত্রুটির কারণে অ্যাপলের শেয়ারের দর এখন গত ১০ মাসের মধ্যে সবচেয়ে বেশি।

Jui  Banner Campaign
ট্যাগ: স্যামসাং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গণভোট ৬০.২৬ শতাংশ, জিতেছে ‘হ্যাঁ’

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT