তৃতীয় প্রান্তিকে অপারেটিং মুনাফা গত বছরের ৭ দশমিক ৩ ট্রিলিয়ন উন (সাউথ কোরিয়ার মুদ্রা) থেকে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২ ট্রিলিয়নে। ডলারের হিসেবে ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। এই মুনাফার হার গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।
স্যামসাংয়ের মোবাইল বিভাগের তথ্যমতে, চতুর্থ প্রান্তিকের হিসেবে অপারেটিং মুনাফা ২০০৮ সালের পর সর্বনিম্ন। আর এটা সর্বশেষ চতুর্থ প্রান্তিকের হিসেবে ৯৮ শতাংশ কম।
চলতি অক্টোবরে সাউথ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট অতিমাত্রায় উত্তপ্ত ও আগুন ধরার খবরের পর স্মার্টফোন নোট সেভেন বাজার থেকে তুলে নেয়। এরপর তারা নতুন ডিভাইস প্রতিস্থাপনের চেষ্টা করে। কিন্তু প্রতিস্থাপিত নতুন ডিভাইসেও একই সমস্যা হওয়ায় স্যামসাং তাদের স্মার্টফোনটি উৎপাদন ও বিক্রি বন্ধ করে দেয়।








