চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকায় ভোট দেয়া মানেই দেশের উন্নয়ন: প্রধানমন্ত্রী

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৪:৫৭ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দেয়া মানেই দেশের উন্নয়ন। নৌকায় ভোট দিয়ে আপনারা কখনো ব্যর্থ হননি। আপনারা যতবার নৌকায় ভোট দিয়েছেন, মানুষের জীবনমান এগিয়ে গেছে।

শনিবার বিকেলে বরগুনার তালতলীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

এরআগে প্রধানমন্ত্রী বরগুনা জেলার ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

জনসভায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার তালতলীসহ দুর্যোগ প্রবণ দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিভিন্ন কাজ করেছে। আইলা, সিডরসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে বাধ নির্মাণ করা হয়েছে। এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, তলাতলীতে জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা হবে। এখানে জাহাজ রিসাইক্লিংয়ের মাধ্যমে তা রপ্তানির ব্যবস্থা করে হবে। এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কেউ যদি এই শিল্পে বিনয়োগ করতে চায় আমরা তাদের স্বাগত জানাবো।

এ সময় সন্তানদের সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের স্থান এদেশে হবে না। সরকার জঙ্গিবাদ দমনে সফল হয়েছে। মাদক নির্মূলে কাজ করছে সরকার।

Reneta

‘‘ছেলেরা যেন এসব থেকে দুরে থাকে সেজন্য প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিয়েছি। সন্তানদের দিকে অভিভাবক, শিক্ষক, ইমাম সহ অন্য ধর্মের গুরুদের খেয়াল রাখতে হবে। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে তার খবর রাখুন।’’

প্রধানমন্ত্রী আরো বলেন, একটি মানুষও যাতে গৃহহীন না থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সরকার। আরেকবার নৌকায় ভোট চেয়ে দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ চান প্রধানমন্ত্রী। বলেন, তারা ২ হাজার ১শ সালের যে পরিকল্পনা নিয়েছেন, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

জুলাই ২৪, ২০২৬
সাব্বির

ডিজিটাল প্রতারণায় সাব্বির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা

জুলাই ২৪, ২০২৬

আনুষ্ঠানিকভাবে জার্মানির কোচের দায়িত্ব নিলেন ক্লপ

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জুলাই ২৪, ২০২৬

বাংলাদেশ জার্সিতে খেলতে চান ইতালির ক্লাবে খেলা দেবজিৎ

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT