চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল ভ্রমণে গিয়ে ৮ ভারতীয়র অস্বাভাবিক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নেপাল ভ্রমণে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ জনসহ ৮ ভারতীয় পর্যটকের। এর মধ্যে ৪ জনই শিশু। মৃতরা সকলেই কেরালার বাসিন্দা বলে জানা গেছে। 

ভারতীয়র গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে: মঙ্গলবার সকালে নেপালের মাকওয়ানপুর জেলার দামন এলাকার একটি রিসোর্টে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনও তদন্ত চলছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে: কেরল থেকে মোট ১৫ জন পর্যটক নেপালের মাকওয়ানপুর জেলার দামনের থাহা এলাকার এভারেস্ট প্যানোরমা রিসোর্টে দুটি ঘর ভাড়া নিয়েছিল। মঙ্গলবার সকালে একটি ঘরের লোকেরা ঘুম থেকে উঠে পড়লেও অন্য ঘরের পর্যটকরা দরজা খুলছিলেন না। বেশ কিছুক্ষণ দেখার পর ডু্প্লিকেট চাবি দিয়ে দরজা খোলা হয়। এরপরই দেখা যায় ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে আটজন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।

পুলিশ তাদের নিয়ে স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আটজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এ প্রসঙ্গে মাকওয়ানপুর জেলার পুলিশ সুপার সুশীল সিং রাঠোর বলেন: এই ঘটনার খবর পেয়েই দামন এলাকার ওই রিসোর্টে যাই আমরা। সেখানে গিয়ে একটি ঘরের মধ্যে থেকে ওই আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই পর্যটকরা তাঁদের হোটেল রুমের মধ্যে গ্যাস হিটার জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন। এর ফলে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। তবে এখনও তদন্ত চলছে। তারপরই এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য পাওয়া সম্ভব হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্বাভাবিক মৃত্যুনেপালভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT